শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আদালতে বোমা হামলা: জাবেদ ইকবাল ‘অনুতপ্ত’ হওয়ায় যাবজ্জীবন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১

১৬ বছর আগে আদালতে বোমা হামলার ঘটনায় দোষী সাব্যস্ত হলেও ‘অনুতপ্ত’ হওয়ায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চট্টগ্রাম বিভাগীয় কমান্ডার জাবেদ ইকবালকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

২০০৫ সালের ২৯ নভেম্বর সকালে চট্টগ্রাম আদালত ভবনের পুলিশ চেকপোস্টের সামনে বোমা হামলা চালায় জঙ্গিরা। ঘটনাস্থলে মারা যান পুলিশ কনস্টেবল রাজীব বড়ুয়া ও ফুটবলার শাহাবুদ্দীন। আহত হন পুলিশ কনস্টেবল আবু রায়হান, শামসুল কবির, রফিকুল ইসলাম, আবদুল মজিদসহ ১০ জন।

দীর্ঘ ১৬ বছর পর রোববার এই মামলার রায় ঘোষণা করেছেন চট্টগ্রামের সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুল হালিম।

রায়ে জেএমবির বোমা বিশেষজ্ঞ পলাতক জাহিদুল ইসলাম মিজান ওরফে বোমা মিজানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আর জাবেদ ইকবালকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পাশাপাশি দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ ইউনুস বলেন, ৩০২ ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। জাবেদ ইকবালকে যাবজ্জীবন ও অন্য আসামিকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

রায় ঘোষণার পাশাপাশি আদালত পর্যবেক্ষণও দিয়েছেন। আদালত বলেছেন, আসামি জাবেদ ইকবাল মামলার শুরু থেকে শেষ পর্যন্ত বিচার কাজে সহযোগিতা করেছে। ঘটনার সময় সে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র। ঘটনার বিষয়ে অনুতপ্ত ছিল বলে আদালতকে জানিয়েছে। তা বিবেচনায় নিয়ে তাকে যাবজ্জীবন দেওয়া হয়েছে।

পর্যবেক্ষণে আদালত আরও বলেন, ওই হামলা বহুদিনের পরিকল্পিত ঘটনা। নীলনকশার পরিকল্পনা জাবেদ ইকবাল ও জাহিদুল ইসলাম মিজানসহ আসামিরা বাস্তবায়ন করেছে।

রায় ঘোষণার পর জাবেদ ইকবালকে পুলিশি পাহারায় কারাগারে পাঠানো হয়েছে। এ সময় আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নে জাবেদ ইকবাল বলেন, আমি দোষী নই।

এদিকে আদালতের অনুমতি নিয়ে রায় ঘোষণার পর ছেলে জাবেদ ইকবালের সঙ্গে সাক্ষাৎ করেন তার বাবা আবদুল আউয়াল শিকদার। পরে তিনি বলেন, অন্য ঘটনায় তার ছেলে (জাবেদ) জড়িত থাকলেও চট্টগ্রাম আদালতের ঘটনায় সে দোষী না। আমরা আপিল করব।

সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের পিপি মনোরঞ্জন দাশ জাবেদ ইকবালের যাবজ্জীবন কারাদণ্ডের বিষয়ে বলেন, ঘটনার সময় তার বয়স কম ছিল। সে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ছাত্র। মামলার বিচার চলাকালে তার সহযোগিতা এবং অনুতপ্ত হওয়া- এসব বিষয় বিবেচনায় নিয়ে আদালত তাকে যাবজ্জীবন দিয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD