সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসিত করা হবে: ট্রাম্প হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে’—রংপুরে চারজনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জামায়াত আমিরের আমরা এখন ইসরায়েলকে বিশ্বাস করি না: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, সময়সূচি প্রকাশ অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলতে চান শান্ত

আধাঘণ্টায় ২০০ কোটি টাকার লেনদেন, দাম বেড়েছে ৬৫ শতাংশের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

অর্থনৈতিক রিপোর্টার : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার শেয়ারবাজারে লেনদেন শুরুতে বেশ ভালো গতি দেখা গেছে। আধাঘণ্টার মধ্যেই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০০ কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে।

লেনদেনের এই গতির পাশাপাশি ডিএসই এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে।

ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৬৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে মূল্য সূচকেও ইতিবাচক প্রবণতা দেখা দিয়েছে। ঢাকা ও চট্টগ্রাম দুই স্টক এক্সচেঞ্জেই প্রথম আধাঘণ্টায় সবকটি মূল্য সূচক বেড়েছে।

এদিন শেয়ারবাজারে লেনদেন চালু হতেই লেনদেনে অংশ নেয়া প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ে। এতে ৫ মিনিটেই ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২০ পয়েন্টের ওপরে বেড়ে যায়।

কিন্তু লেনদেনের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কিছু প্রতিষ্ঠান দাম কমার তালিকায় নাম লেখায়। ফলে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা কিছুটা কমে। অবশ্য প্রথম আধাঘণ্টার লেনদেনে সবকটি সূচক উর্ধ্বমুখী রয়েছে।

সকাল ১০টা ৪০ মিনিটে এ এতিবেদন লেখা পর্যন্ত ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ১৫ পয়েন্ট বেড়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়েছে। আর ডিএসই শরিয়াহ্ বেড়েছে ২ পয়েন্ট।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ২১০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৫১টির। আর ৬৩টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ২৪১ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২১ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ২ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার। লেনদেনে অংশ নেওয়া ১২৮ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭২টির, কমেছে ৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD