বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

আনসারদের দাবি-দাওয়া নি‌য়ে স‌রকারের যে সিদ্ধান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

সাধারণ আনসারদের দাবি-দাওয়া সম্পর্কে প্রধান উপদেষ্টা অবহিত হয়েছেন জা‌নি‌য়ে তা‌দের দাবি-দাওয়া সরকার গভীর মনোযোগ ও সহানুভূতির সাথে পর্যালোচনা করেছে। প্রাথমিকভাবে কিছু দাবি যৌক্তিক প্রতীয়মান হয়েছে। এ প্রেক্ষিতে সরকারের পক্ষ থে‌কে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হ‌য়ে‌ছে।

শ‌নিবার (২৪ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষ‌রিত এক বিজ্ঞ‌প্তি‌তে একথা জানা‌নো হ‌য়ে‌ছে।

সরকা‌রি সিদ্ধান্ত হ‌লো :

ক) সাধারণ আনসারদের ৩ বছর চাকরিকালের পর যে বিশ্রাম দেওয়া হয়, সেক্ষেত্রে বিশ্রাম না দিয়ে চাকরি অব্যাহত রাখার বিষয়টি পরীক্ষা করা হবে;

খ) আপাতত সাধারণ আনসার হিসেবে নতুন কোনো নিয়োগ দেওয়া হবে না।

এতে আরও বলা হয়, সাধারণ আনসারদের প্রতিনিধিসহ আনসার ও ভিডিপির মহাপরিচালকের নেতৃত্বে গঠিত কমিটি সাধারণ আনসার কর্তৃক উত্থাপিত যাবতীয় দাবি-দাওয়াসমূহ পর্যালোচনা করে যৌক্তিক সুপারিশ প্রণয়ন করে ৭ কার্য দিবসের মধ্যে সরকারের নিকট প্রতিবেদন পেশ করবে।

উক্ত কমিটির নিকট থেকে প্রতিবেদন প্রাপ্তির পর একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি প্রাপ্ত সুপারিশ পরীক্ষা করে বাস্তবায়নের কর্মপন্থা নির্ধারণ করে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য সরকারের নিকট প্রতিবেদন পেশ করবে। এর মাধ্যমে সাধারণ আনসারদের দাবি-দাওয়ার বিষয়ে যৌক্তিক ও গ্রহণযোগ্য সমাধান পাওয়া যাবে ব‌লেও আশা ক‌রে সরকার।

এতে বলা হয়, আনসার ভিডিপি একটি সুশৃঙ্খল বাহিনী। ঐতিহ্যবাহী এ সুশৃঙ্খল বাহিনীর সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো কাজ কারও করা উচিত হবে না। এ প্রেক্ষিতে সকল সাধারণ আনসার সদস্যকে স্ব স্ব কর্মস্থলে ফিরে গিয়ে কাজে যোগদানের জন্য আহ্বান জানানো হচ্ছে।

বিশৃঙ্খলাকারী‌দের বিরু‌দ্ধে ক‌ঠোর ব‌্যবস্থা নেওয়া হ‌বে জা‌নি‌য়ে বলা হয়, আমাদের গোচরীভূত হয়েছে যে, মুষ্টিমেয় কজন উস্কানিদাতা এই সুশৃঙ্খল বাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। সরকার প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে দ্বিধা করবে না।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD