বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :

আনারসের জুস পানে পরিশুদ্ধ থাকবে শরীর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০

রোগ নিরাময়ে কার্যকরী ফল আনারস খুবই সুস্বাদু ও জনপ্রিয়। আনারসে থাকা এনজাইম ব্রমেলেইন, অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি সুস্বাস্থ্যের জন্য খুবই জরুরি। এই উপাদান একত্রে বিভিন্ন রোগ নিরাময়ে সাহায্য করে। পুষ্টি বিশেষজ্ঞরা আনারসের গুণাগুণ বিচার করে প্রতিদিন সকালে খালি পেটে আনারসের জুস খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।

যেভাবে তৈরি করবেন আনারসের কার্যকরী জুস:

জুস তৈরি করার জন্য খোসা ছাড়িয়ে আনারসটি ছোট ছোট টুকরা করে কেটে নিন। এরপর একটি পাত্রে কিছু পরিমাণ পানি নিয়ে তার মধ্যে আনারসের টুকরোগুলো দিয়ে সারারাত ভিজিয়ে রাখুন। সকালে হালকা ব্লেন্ড করে খালি পেটে পান করুন আনারসের জুস। ব্লেন্ড না করে আনারস ভেজানো পানি পানও করতে পারেন।

আনারসের জুস খাওয়ার উপকারিতা:

১. নিয়মিত আনারসের জুস বা আনারস খেলে লিভারের সুস্বাস্থ্য বজায় থাকে।

২. আনারসে থাকা পটাসিয়াম আমাদের শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রেখে শক্তি বৃদ্ধিতে উপকারি। এজন্য নিয়মিত আনারসের জুস খাওয়া প্রয়োজন।

৩. আনারসে থাকা ব্রোমেলিন শরীরের বিষাক্ত পদার্থ দূর করতে ও প্রদাহ জনিত ব্যথা নিরাময় করতে কাজ করে।

৪. আনারসে থাকা বেটা ক্যারোটিন রেটিনার সুস্বাস্থ্যে কার্যকর। এছাড়া বয়সজনিত কারণে হওয়া চোখের সমস্যাও দূর করে থাকে। পাশাপাশি আনারস দাঁতের সুরক্ষায়ও কার্যকরি ভূমিকা পালন করে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD