শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি
তামিজি সভাপতি, কনক সম্পাদক 

আন্তর্জাতিক নজরুল সাহিত্য পরিষদের নতুন কমিটি ঘোষণা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুন, ২০২২

আন্তর্জাতিক নজরুল সাহিত্য পরিষদের নতুন কমিটি ঘোষিত হয়েছে। খ্যাতিমান মানবাধিকার তাত্বিক, নজরুল গবেষক ও সমাজবিজ্ঞানী মু. নজরুল ইসলাম তামিজী (তামিজী স্যার) কে সভাপতি ও কবি তৌহিদুল ইসলাম কনককে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন,  সহসভাপতি পদে নজরুল গবেষক দীপা দাস (ভারত), দুই বাংলার কবি প্রদীপ মিত্র, কবি অধ্যাপক ওয়াহিদুজ্জামান, কবি ড. সাহিদা বেগম, ব্যাংকার রুহুল আমিন খান, ড. প্রিয়াঙ্কা নিয়োগী (ভারত), নাজনীন আক্তার বিউটি, শিক্ষক মোঃ শাহজালাল, কবি আমির হোসেন, মঃ মঞ্জুর হোসেন ঈসা, কবি ও সাংবাদিক জাফর সেলিম,  যুগ্ন সাধারণ সম্পাদক পদে অধ্যাপক রোখসানা মহুয়া, কবি বাপ্পি সাহা, কবি ইকবাল হোসেন,  সাংগঠনিক সম্পাদক পদে সাংবাদিক  নার্গিস জুঁই, আস্মিতা গাঙ্গুলি,  জান্নাতুন ফেরদৌসী, অনামিকা চৌধুরী,  দপ্তর সম্পাদক পদে সাংবাদিক কামরুজ্জামান জনি, সংস্কৃতিক সম্পাদক পদে তানিয়া পাল (ভারত), প্রকাশনা সম্পাদক পদে বলাই চন্দ্র দত্ত, আইন সম্পাদক পদে এডভোকেট ওয়াসিম খলিল, তাহমিনা সুমতানা, সদস্য পদে রুবেল আহমদ,  সেলিম খান প্রমুখ।

১১ জুন শনিবার রাজধানীর কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।

আন্তর্জাতিক নজরুল সাহিত্য পরিষদের সভাপতি মু. নজরুল ইসলাম তামিজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি ফয়সাল মাহমুদ মিয়াজী।

বক্তব্য রাখেন, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, বাপসার সাবেক সভাপতি এইচ এম রেজাউল করিম তুহিন,  বিএডিসির জয়েন্ট কন্টোলার (অডিট) মোহাম্মদ ইমাম হোসেন,   শেখ মোঃ  হাবিবুর রহমান, দৈনিক মুক্তির লড়াই সম্পাদক কামরুজ্জামান জনি, শিক্ষক নেতা মোহাম্মদ শাহজালাল প্রমুখ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD