শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আফগানিস্তান দল এখন ঢাকায়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জুন, ২০২৩

আগামী ১৪ জুন মিরপুরে শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট। এই টেস্ট খেলতে ঢাকায় পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল। শনিবার সকাল ১১টায় হযরত শাহজালাল বিমানবন্দরে নামে আফগানরা। এরপর সেখান থেকে তাদের নিয়ে যাওয়া হয় হোটেল সোনারগাঁওতে।

এই টেস্টের জন্য কদিন আগেই দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। হাসমতউল্লাহ শহীদিকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে এসিবি। একাদশে জায়গা হয়নি দেশটির তারকা লেগ স্পিনার রশিদ খানের। পীঠের চোট কাটিয়ে ফেরা এই তারকাকে আপাতত বিশ্রাম দেওয়া হয়েছে।

একনজরে আফগানিস্তান দল

হাসমতউল্লাহ শহীদি, ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, নাসির জামাল, রহমত শাহ, বাহের শাহ মাহবুব, আফসার জাজাই, ইকরাম আলিখেল, করিম জানাত, জহির খান পাকতিন, হামজা হোতাক, ইজহারউল্লাহ হক নাভিদ, ইব্রাহিম আব্দুলরাহিমজাই, ইয়ামিন আহমাদজাই, নিজাত মাসুদ।

রিজার্ভ খেলোয়াড় : নুর আলী, জিয়া আকবার, আজমত অমরজাই, সায়েদ শিরজাদ।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD