শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আফগান টেস্টে খেলা হচ্ছে না তামিমের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

বুধবার সকাল ১০টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে।
চোটের কারণে এই টেস্টে আগে থেকেই নেই অধিনায়ক সাকিব আল হাসান। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস।
ঢাকা টেস্ট শুরুর ঠিক আগের দিন জানাগেল দেশ সেরা ওপেনার তামিম ইকবালও খেলতে পারবেন না। দীর্ঘদিন ধরে পিঠের ব্যথায় ভোগা তামিমকে দেখে খেলার অনুমতি দেননি টিম ম্যানেজমেন্ট। টেস্টে খেললে হয়তে আফগানদের সাথে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে তার সার্ভিস পাওয়া যাবে না।
শুধু তাই নয়, সেপ্টেম্বরে পাকিস্তানে এশিয়া কাপ। অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে তামিমকে খেলার অনুমতি দেয়নি ম্যানেজমেন্ট।
তামিমের পরিবর্তে আফগান টেস্টে ওপেনিংয়ে জাকির হাসানের সঙ্গে ইনিংস শুরু করতে পারেন মাহমুদুল হাসান জয়।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD