শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

আবারও শুরু হচ্ছে সেলিব্রেটি ক্রিকেট লিগ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

সাময়িক স্থগিত ঘোষণা করা হয়েছিল শোবিজ তারকাদের নিয়ে আয়োজিত টুর্নামেন্ট সেলিব্রেটি ক্রিকেট লিগ (সিসিএল)। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে সিসিএল এর ম্যাচে অপ্রীতিকর ঘটনার জেরে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানায় টুর্নামেন্ট আয়োজক কর্তৃপক্ষ। এবার জানা গেল, আবারও শুরু হতে যাচ্ছে এই টুর্ণামেন্ট।

জানা গেছে, মঙ্গলবার (৩ অক্টোবর) সন্ধ্যায় গুলশানের একটি রেস্তোরাঁয় আয়োজক প্রতিষ্ঠান জি নেক্সটের ও টুর্নামেন্টের আট দলের আট অধিনায়কের বৈঠকে সর্বসম্মতিক্রমে ম্যাচ শুরুর সিদ্ধান্ত হয়েছে।

জি নেক্সটের সদস্য অর্নিল হাসান বলেন, আট অধিনায়ককে ডাকা হয়েছিল। প্রায় দুই ঘণ্টা বিষয়টি নিয়ে আলোচনার পর এ সিদ্ধান্ত হয়েছে। ১৫ অক্টোবর থেকে ২০ অক্টোবরের মধ্যে যেকোনো এক দিন টুর্নামেন্টের বাকি ম্যাচের আয়োজন করা হবে।

এর আগে শুক্রবার রাতে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এর পরদিন শনিবার সংবাদ সম্মেলন করে লিগ স্থগিতের ঘোষণা দেয় আয়োজক প্রতিষ্ঠান।

অর্নিল হাসান জানান, গ্রুপ পর্বের খেলা যেখান থেকে স্থগিত হয়েছে, সেখানেই শুরু হবে। বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে, ভিডিও ফুটেজ দেখে অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। দেশের প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে কারও দ্বিমত নেই।

মোট আটটি দলে ভাগ হয়ে এই টুর্ণামেন্টে বিনোদন অঙ্গনের তারকা ও কলাকুশলীরা অংশ নিচ্ছেন। প্রতি দলে নারী-পুরুষ তারকারা অংশ নিয়েছেন ১৮ জন করে। এসব দলের নেতৃত্বে আছেন গিয়াস উদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপংকর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD