সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু শিগগির শেষ হবে যুদ্ধ, কমবে তেলের দাম: ট্রাম্প আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ

আবার জিতলে আজীবন ফ্রি রেশন দিবো: মমতা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : আগামী বছর বিধানসভা নির্বাচনে জিতে পশ্চিমবঙ্গে ক্ষমতায় ফিরলে রাজ্যবাসীকে আজীবন ফ্রিতে রেশন, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা দেবেন বলে মঙ্গলবার কলকাতায় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। খবর এনডিটিভির।

খবরে বলা হয়, ২১ জুলাই শহীদ দিবসের ভার্চুয়াল সভায় আত্মবিশ্বাসের সঙ্গে তৃণমূল সুপ্রিমো বললেন, ‘মানুষের আশীর্বাদ নিয়ে বিধানসভা ভোটে বিজেপির জামানত জব্দ করব। তারপর আগামী বছর ২১ জুলাই বৃহত্তম জনসভা হবে।’ সমাবেশ থেকে বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, ‘বাংলাকে অপমানের বদলা নেব। বদলা নেব মানবিকতা দিয়ে। জেনে রাখো, বহিরাগতরা বাংলাকে শাসন করবে না। বাংলাকে শাসন করবে বাংলার মানুষ। বহিরাগতরা করবে না।’

বিজেপি একটা তুচ্ছ রাজনৈতিক দল বলে কটাক্ষ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আজ একুশের সমাবেশ থেকে শপথ নিন, একুশের ভোটে বিজেপির জামানত বাজেয়াপ্ত করে বাংলায় বাংলার মানুষ শাসন করবে নিশ্চিত করুন। গুজরাট বাংলা শাসন করবে না।’

করোনাকালে বাধ্য হয়ে ভার্চুয়ালি ২১ জুলাই শহীদ দিবস পালন করেছে তৃণমূল। সেখান থেকেই এদিন করোনা ও আম্পান ঘূর্ণিঝড়ে মৃতদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। রেশন নিয়ে লাগাতার যে ধরনের অভিযোগ উঠছে সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিঁধলেন বিরোধীদের। ক্ষতিগ্রস্তদের আশ্বাস দিয়ে ফের বলেন, প্রত্যেকেই প্রাপ্য ক্ষতিপূরণ পাবেন।

এরপরই সভামঞ্চ থেকে মমতা বলেন, ‘আমরা যদি ক্ষমতায় থাকি, তাহলে শুধু এক বছর নয়; বাংলার মানুষ সারাজীবন ফ্রি রেশন, স্বাস্থ্য ও শিক্ষা পরিষেবা পাবে। টাকা কোথা থেকে আসবে সে চিন্তা করতে হবে না কাউকে। মানুষের জন্য যা করা প্রয়োজন তা-ই করব।’

এর পাশাপাশি এদিনের সভা থেকে তৃণমূল সুপ্রিমো আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘এ বছর ভার্চুয়ালি হলেও আগামী বছর বৃহত্তম ২১ জুলাই পালিত হবে। চক্রান্ত-করোনাকে দূরে সরিয়ে সমবেত হব আমরা।’

করোনা আবহে চলতি বছরের মার্চে লকডাউন জারি হয়েছে দেশটিতে। একই পরিস্থিতি ছিল পশ্চিমবঙ্গেও। বন্ধ করে দেয়া হয়েছিল অফিস-কাছাড়ি। ফলে আর্থিক সংকট দেখা দেবে এই আশঙ্কা করে বিনা মূল্যে রেশন বিলির সিদ্ধান্ত নিয়েছিল মমতা ব্যানার্জির সরকার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD