সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু শিগগির শেষ হবে যুদ্ধ, কমবে তেলের দাম: ট্রাম্প আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ

জাতীয় ছাত্রশক্তির কাউন্সিলে দু’পক্ষের হাতাহাতি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল অনুষ্ঠান চলাকালে হাতাহাতিতে জড়িয়েছে দু’পক্ষ। তবে তাৎক্ষণিকভাবে তাদের কারো পরিচয় জানা যায়নি।

শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে কাউন্সিল উপলক্ষে আয়োজিত নির্বাচনের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

অনুষ্ঠান চলাকালে দুই পক্ষের হাতাহাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দুই পক্ষকে একে অপরের সঙ্গে হাতাহাতিতে জড়াতে দেখা যায়।

তবে তাৎক্ষণিকভাবে উভয় পক্ষের মধ্যে মীমাংসা করতে দেখা যায় ছাত্রশক্তি নেতা খান তালাত মাহমুদ রাফিকে।

কেন্দ্রীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসিসর চৌধুরী বলেন, ‘এখানে হাতাহাতির কোনো ঘটনা ঘটেনি। কথা-কাটাকাটি হওয়ার পর দুজনকে দুদিকে নিয়ে যাওয়া হয়। এ সময় কয়েকজন মোজো জার্নালিস্ট অনুষ্ঠান কাভার না করে দ্রুত ঘটনাস্থলে চলে যান। পরে তাদের ক্যামেরা নামানোর জন্য অনুরোধ করা হলে তারা বিষয়টিকে তাদের কাজে বাধা হিসেবে দেখেছেন। তবে সেখানে হাতাহাতির মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি।’

তিনি বলেন, ‘এরপরও যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে, সেজন্য ছাত্রশক্তির নেতৃবৃন্দ তাৎক্ষণিক আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। তবে ঘটনাটিকে যেভাবে হাতাহাতি হিসেবে প্রচার করা হচ্ছে, বাস্তবে তেমন কিছু ঘটেনি। বিভিন্ন ভিডিও দেখলেও দেখা যাবে, মূলত সাংবাদিকদের ক্যামেরা নামাতে বলা হয়েছিল। যেহেতু সেখানে বড় কোনো ঘটনা ঘটেনি, তাই বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা হওয়ার সুযোগ তৈরি হয়েছে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD