সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আলোচনা শেষে সুইজারল্যান্ড ছাড়ল ইরানি প্রতিনিধি দল পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-মালয়েশিয়া তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর শেষ হলো যুক্তরাষ্ট্র-ইরান প্রথম ধাপের আলোচনা, গুরুত্বপূর্ণ অগ্রগতি ইসরাইলকে কড়া হুঁশিয়ারি দিল আইআরজিসি নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের ভারতকে যুদ্ধের হুমকি ছুঁড়ল পাকিস্তান বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী

আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহত হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ। এ হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী ৯ এপ্রিল ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (৫ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণার দিন ধার্য করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই দুপুরে কোটা সংস্কার আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশের গুলিতে নিহত হন ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ। দুই হাত প্রসারিত করে পুলিশের সামনে বুক পেতে দেওয়া সাঈদের সেই ভিডিওটি দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে এবং ছাত্র-জনতার আন্দোলনকে গণঅভ্যুত্থানে রূপ দেয়।

এরই ধারাবাহিকতায় ওই বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। বর্তমানে জুলাই-আগস্টের সেই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার কাজ দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD