বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

আমার মন বলছে আমি বিচার পাব: মেজর সিনহার মা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২০

পুলিশের গুলিতে নিহত মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খানের মা নাসিমা আক্তার বলেছেন, আমি বরাবরই আশাবাদী মানুষ। আমার মন বলছে আমি ছেলে হত্যার বিচার পাব।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে রাওয়া কনভেনশন সেন্টারে রাওয়া ক্লাবের উদ্যোগে সিনহার আত্মার মাগফেরাত কামনায় আয়োজন করা হয় দোয়া মাহফিলের। সেখানে তিনি এসব কথা বলেন।

কক্সবাজার মেরিন ড্রাইভের নামকরণ সিনহার নামে করার দাবি জানান, দোয়া মাহফিলে অংশ গ্রহণকারীরা।
সিনহা মোহাম্মদ রাশেদ খানের মা বলেন, আমরা ছেলে হত্যার ন্যায় বিচার প্রত্যাশা করছি।

দোয়া মাহফিলের শুরুতেই প্রদর্শিত হয় সিনহাকে নিয়ে নির্মিত একটি শর্টফিল্ম। শর্টফিল্মে উঠে আসে সিনহার শৈশব, কৈশোর, শিক্ষা ও কর্মজীবন। যেখানে সিনহার জীবনের গল্প তুলে ধরেন স্বজন, সহকর্মী ও শিক্ষকরা। এরপর ক্লাবের চেয়ারম্যান খন্দকার নুরুল আফসার বলেন, সময় লাগলেও ন্যায় বিচার পাবেন তারা।
ওসি প্রদীপ ও তার সহযোগীদের হাতে আরো যেসব হত্যাকাণ্ড ঘটেছে তারও বিচারের দাবি করেন রাওয়া চেয়ারম্যান। কেউ মামলা চালাতে না পারলে তাদের সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD