সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :

আমিরাতে ইহুদিদের ‘লিটেল ইসরায়েল’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২০

 

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত ইহুদিরা একটি শক্তশালী কমিউনিটি গড়ে তোলার চেষ্টা করছেন। সাম্প্রতিক সময়ে ইসরায়েলের সঙ্গে দেশটির সম্পর্কের উন্নতির প্রেক্ষাপটে নিজেদের উপস্থিতির জানান দেওয়া শুরু করেছেন ইহুদিরা। এ লক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একে অপরের সঙ্গে যোগাযোগের জন্য একটি গ্রুপ অ্যাকাউন্টও খুলেছেন তারা। অল্প সময়ের মধ্যে এর ফলোয়ার সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।

ইয়ানি সাফাকের বরাতে জানা যায়, গত ১ জুন ওই অ্যাকাউন্ট থেকে একটি টুইটে আমিরাতে ইহুদিদের প্রার্থনার ছবি পোস্ট করা হয়।

এরপর সেখানে মরুভূমিতে রেকর্ড করা একটি ভিডিও পোস্ট করা হয়। এতে দেখা যায়, এক ব্যক্তি আমিরাতের ঐতিহ্যবাহী জুব্বা পড়ে দেশটির পতাকা নাড়ছেন। তার পাশেই এক ইহুদি প্রার্থনা করছেন। এরপরই ভিডিওটিতে আমিরাতের প্রেসিডেন্ট খলিফা বিন যায়েদ আল-নাহিয়ান এবং ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মদ বিন রশীদ আল মাখতুমের ছবি দেখানো হয়।

ইয়ানি সাফাক বলছে, এই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তবে আরব সমাজে এটি বেশ সারা ফেলেছে।

ভিডিওর নিশ্চয়তা থাকুক কিংবা না থাকুক, আমিরাতে ইহুদি কমিউনিটি বেশ দ্রুত সংগঠিত হচ্ছে। এ ঘটনাকে দেশটির সঙ্গে ইসরায়েলের সুসম্পর্কের ‘প্রতিচ্ছবি’ হিসেবে মনে করছেন অনেক বিশ্লেষক।

ইয়েশিভা ওয়ার্ল্ড নিউজ পোর্টালের তথ্যমতে, সংযুক্ত আরব আমিরাতে ৩ হাজারের বেশি ইহুদির একটি শক্ত কমিউনিটি রয়েছে। যারা মূলত আমেরিকা, ইউরোপ ও দক্ষিণ আফ্রিকা থেকে আসা।

লাইট নিউজ/আই

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD