রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

শিরোনাম :
বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত শীর্ষ পাঁচ অভিনেত্রী যারা হত্যা মামলায় সাঈদ খোকন তৃতীয় দফায় ২ দিনের রিমান্ডে ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: শাহরাম ইরানি শাহজালালে ইউএস-বাংলার বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ২ জনের প্রাণহানি, আক্রান্ত ৯৭৮ রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে ছয় ড্রোনের হানা, সন্দেহের তীর ইরানের দিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী

আমিরাতে ৫৭ বাংলাদেশির দীর্ঘ মেয়াদে কারাদণ্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুলাই, ২০২৪

নিজ দেশের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর কারণে সংযুক্ত আরব আমিরাতে ৫৭ বাংলাদেশিকে দীর্ঘ মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। দেশটির একটি আদালত এই রায় দিয়েছেন।

গত শুক্রবার আমিরাতের বেশ কয়েকটি রাস্তায় ‘দাঙ্গায় উসকানি ও জড়ো হওয়ার’ অপরাধে অন্তত তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর ও একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আমিরাতের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ডব্লিউএএম জানিয়েছেন, কারাদণ্ড ভোগের পর তাদের নিজ দেশে প্রত্যাবাসন করা হবে।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে এসব বিক্ষোভকারীরা দেশটির বিভিন্ন সড়কে বড় ধরনের মিছিল করে।

সংযুক্ত আরব আমিরাতে যে কোনো ধরনের বিক্ষোভ অবৈধ। দেশটির মোট জনসংখ্যার ৯০ শতাংশই বিদেশি। এক্ষেত্রে বাংলাদেশ তৃতীয় বৃহত্তম দেশ।

এ বিষয়ে বাংলাদেশ সরকার এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে দুবাইতে অবস্থিত বাংলাদেশি কনস্যুলেট থেকে নাগরিকদের স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।

সূত্র: বিবিসি, আল-জাজিরা

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD