সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
‘আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না’ ‘যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে ছাড় নয়’— দক্ষিণ কোরিয়াকে হুঁশিয়ারি ইরানের বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতে জাপানকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৪, মামলা ৬১ সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীল রাজনীতি করার আহ্বান রাষ্ট্রপতির ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ খেলার নিয়ম পাল্টে গেছে, যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের সম্মানী ও ভাতা দিচ্ছে সরকার, প্রজ্ঞাপন জারি

আমি রাজনীতি নয়, শিল্প সৃষ্টি করতে এসেছি : সিডনি সুইনি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

হলিউডের ঝলমলে আলো-ছায়ার আড়ালে হঠাৎই রাজনীতির বিতর্কে জড়িয়ে পড়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন জনপ্রিয় অভিনেত্রী সিডনি সুইনি। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনে যখন তাকে ঘিরে চলছে তুমুল চর্চা ও নানা জল্পনা, ঠিক তখনই নীরবতা ভাঙলেন এই তারকা। এক আন্তর্জাতিক ম্যাগাজিনকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিলেন—রাজনীতি তার ক্ষেত্র নয়, এ বিষয়ে কথা বলার কোনো আগ্রহও নেই তার। আলোচনার উত্তাপের মাঝেই সুইনির এই অবস্থান নতুন করে জন্ম দিয়েছে নানা প্রশ্ন।

জানা যায়, সুইনিকে প্রায়ই সামাজিক মাধ্যমে ‘মাগা বার্বি’ বলে সম্বোধন করে নেটিজেনরা। অনেকের মতে, সুইনির নিজের রাজনৈতিক অবস্থান গোপন রাখায় তাকে নিয়ে নানা বিতর্ক চলে।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমি এখানে রাজনীতি নয়, শিল্প সৃষ্টি করতে এসেছি। তাই এসব আলোচনার কেন্দ্রে আমি থাকতে চাই না। মানুষ কেন আমাকে তাদের দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করতে চায়, জানিনা। এটি আমার নিয়ন্ত্রণে নেই।

এদিকে ব্যক্তিগত রাজনৈতিক অবস্থান নিয়ে মুখ না খোলায় ইন্টারনেটে তাকে প্রায়ই ‘মাগা বার্বি’ বলে ট্রল করা হয়। এ বিষয়ে অভিনেত্রী বলেন, আমি কখনো বলিনি যে আমি রাজনীতি নিয়ে কথা বলব। এটি এমন একটি ক্ষেত্র যেখানে আমি থাকতে চাই না। আমি একজন অভিনয়শিল্পী হতে চেয়েছি কারণ আমি গল্প বলতে ভালোবাসি।

উল্লেখ্য, ২০২৫ সালের একটি জিন্সের বিজ্ঞাপনকে কেন্দ্র করে সুইনিকে নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের পক্ষ থেকেও সেই বিজ্ঞাপনের প্রতিক্রিয়া এসেছিল। সে সময় নীরব থাকলেও অভিনেত্রী এখন মনে করেন, তার নীরবতাকে অনেকে ভুলভাবে ব্যাখ্যা করেছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD