শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

‘আমি সুপারস্টার নায়িকা চরিত্রে অভিনয় করছি’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

নতুন একটি সিনেমার শুটিং শুরু করেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। নাম ‘খোয়াব’। এটি পরিচালনা করছেন আবুল খায়ের চাঁদ। নির্মাতা জানিয়েছেন, এটি একটি অ্যানথ্রপলজি সিনেমা। তিনটি গল্প নিয়ে একটি সিনেমা তৈরি হবে। মূল নাম ‘জীবন জুয়া’। প্রতিটির আলাদা পর্ব থাকবে।

‘খোয়াব’ পর্বে অভিনয় করছেন ববি। তার সঙ্গে সহশিল্পী হিসেবে রয়েছে আদর আজাদ। এফডিসিতে চলছে এর শুটিং।

এতে অভিনয় প্রসঙ্গে ববি বলেন, ‘এটি একটি সাহিত্যনির্ভর সিনেমা। এতে আমি সুপারস্টার নায়িকা চরিত্রে অভিনয় করছি। গল্প বেশ দারুণ। আমার বিপরীতে মেকআপম্যানের সহকারীর চরিত্রে আদর আজাদ অভিনয় করছেন। কাজটি উপভোগ করছি। সিনেমাটিও দর্শকদের ভালো লাগবে আশা করছি।’

এটি অক্টোবরে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে বলে নির্মাতা জানিয়েছেন। এদিকে ববি অভিনীত একাধিক সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। তার মধ্যে রয়েছে ‘ময়ূরাক্ষী’ নামে একটি সিনেমা।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD