বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

আরও এক সপ্তাহ সীমিত পরিসরে চলবে ব্যাংক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

করোনার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে চলমান বিধিনিষেধের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়ে ৫ মে পর্যন্ত করা হয়েছে। বিধিনিষেধের এ সময়ে ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত।

বুধবার (২৮ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

ব্যাংক কোম্পানি আইন ১৯৪১ এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা করেছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে কেন্দ্রীয় ব্যাংক ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত লেনদেনের সময় ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত নির্ধারণ করেছিল। এরপর তা ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। এবার একই সময়সীমা ব্যাংক চলবে আগামী ৫ মে পর্যন্ত।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD