শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

আরও ১০ বছর থাকবে করোনাভাইরাস: উগুর শাহিন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাস আগামী ১০ বছর থাকবে বলে মন্তব্য করেছেন বিশ্বের প্রথম করোনা টিকা আবিষ্কার করা সংস্থার বিজ্ঞানী। মার্কিন সংস্থা ফাইজারের সঙ্গে মিলে এক বছরের কম সময়ের মধ্যে করোনার টিকার আবিষ্কার করেন জার্মান সংস্থা বায়োএনটেকের সিইও উগুর শাহিন।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে শাহিন বলেন, তিনি বিশ্বাস করেন আরও কয়েক বছর এই ভাইরাসের অস্তিত্ব থাকবে। বিশ্ব কখন আবার স্বাভাবিক বলে তিনি বিশ্বাস করেন এমন প্রশ্নের জবাবে শাহিন বলেন, আমাদের ‘স্বাভাবিক’ এর একটি নতুন সংজ্ঞা দরকার।

বায়োএনটেকের এই শীর্ষ কর্মকর্তা বলেন, ভাইরাসটি আগামী ১০ বছর আমাদের সঙ্গে থাকবে। আরও কয়েক দফায় করোনার প্রকোপ দেখা দেবে, এমন বিষয়ে আমাদের অভ্যস্ত হতে হবে। তবে ‘নতুন স্বাভাবিক’ মানে লকডাউন নয় বলেও মন্তব্য করেছেন শাহিন। তিনি বলেন, এর অর্থ এই নয় যে দেশগুলোকে লকডাউনে যেতে হবে এবং ‘গ্রীষ্মের আগেই’ এই অবস্থার পরিবর্তন ঘটতে পারে।

শাহিন আরও বলেন, পৃথিবীর ৬০ থেকে ৭০ শতাংশ মানুষকে টিকা দিতে হবে। তবে ভাইরাসটি আরও সক্রিয় হয়ে উঠলে, জীবন স্বাভাবিক হওয়ার জন্য আমাদের টিকাগ্রহীতার সংখ্যা বাড়াতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও এর আগেই জানিয়েছিল যে, এই ভাইরাসের প্রকোপ আরও কয়েক বছর চলবে। এবার বিশ্বের প্রথম করোনা টিকা আবিষ্কারও একই ধরনের হুঁশিয়ারি উচ্চারণ করলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD