বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক যেসব দেশে আটকে আছে ইরানের ১০ হাজার কোটি ডলার পরীমনিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার নিষ্ঠুর সত্য হলো, রোনালদো আর পারছেন না চুক্তির আওতায় ইরানের আশপাশ থেকে নিজেদের বাহিনী প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড এই উচ্চাভিলাষী বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বাংলাদেশে হামাসের কার্যক্রম চলছে, দিল্লিতে ইসরায়েলি রাষ্ট্রদূতের দাবি সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

আরও ১৫৩ পুলিশ সদস্যের করোনা জয়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২০

স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাসে আক্রান্ত আরও ১৫৩ জন পুলিশ সদস্য করোনা জয় করেছেন। উন্নত চিকিৎসার ফলে তারা সুস্থ হয়েছেন।

রোববার (৩১ মে) বিকেলে তারা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

করোনা পজিটিভ এ ১৫৩ জনের নমুনা পরপর দুবার পরীক্ষা করে কোভিড-১৯ নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদের সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ সুস্থ হওয়া সব পুলিশ সদস্যকে মাস্ক প্রদান করেন। পরে তাদের ফুল দিয়ে বিদায় জানানো হয়।

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এর প্রত্যক্ষ তত্ত্বাবধান, সার্বক্ষণিক মনিটরিং এবং উন্নত চিকিৎসার ফলে ইতোমধ্যে করোনা আক্রান্ত ১ হাজার ৮০১ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে উঠেছেন। তাদের মধ্যে অনেকেই জনগণের সেবায় আবার কাজে ফিরেছেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD