শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আরও ৯৬ লাখ ফাইজার টিকা দিলো যুক্তরাষ্ট্র

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
দেশে পৌঁছেছে ১০ লাখ ডোজ টিকা

মহামারি করোনা মোকাবিলায় বাংলাদেশকে ফাইজারের আরও ৯৬ লাখ ডোজ টিকা অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র। এই অনুদানের ফলে দেশটির দেওয়া মোট টিকার পরিমাণ দুই কোটি ৮০ লাখ ছাড়ালো।

শনিবার (১৫ জানুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিলার বলেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে গত তিন বছরে করোনা মহামারি মোকাবিলায় আমরা একসঙ্গে কাজ করেছি।

একসঙ্গে কাজ করতে পারার যে গর্ব, সেটা আমি অন্য কিছুতে খুঁজে পাই না। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, মার্কিন জনগণ তাদের উদার ভালোবাসার নিদর্শন হিসেবে বাংলাদেশের জনগণের জন্য আরও ৯৬ লাখ ডোজ টিকা উপহার দিয়েছে।

ফলে এখন পর্যন্ত বাংলাদেশকে দুই কোটি ৮০ লাখ ডোজেরও বেশি টিকা বিনামূল্যে উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র। আরও টিকা আসার পথে রয়েছে।

তিনি বলেন, আমরা বাংলাদেশের স্বাস্থ্যকর্মীদের ও আমাদের অংশীদারদের অভিবাদন জানাই এবং তাদের সঙ্গে আছি। আমরা যৌথভাবে উভয় দেশের জনগণের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য কাজ করছি।

যুক্তরাষ্ট্রের এই অনুদান ২০২২ সালে বিশ্বব্যাপী শত কোটি ডোজ টিকা পৌঁছে দেওয়ার মাধ্যমে কোভিড-১৯ মোকাবিলায় দেশটির নেতৃত্ব দেওয়ার প্রতিশ্রুতির অংশ। এছাড়া বাংলাদেশ সরকারের জাতীয় কোভিড-১৯ টিকাদান কার্যক্রম প্রচারাভিযানে সহায়তা করার পাশাপাশি তা জোরদার করতে যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে কাজ করছে। দেশটি টিকার সঠিক ব্যবস্থাপনা ও সঠিক পদ্ধতিতে টিকাদানের বিষয়ে সাত হাজারেরও বেশি বাংলাদেশি স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দিয়েছে।

প্রসঙ্গত, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র কোভিড-সংশ্লিষ্ট উন্নয়ন ও মানবিক সহায়তা হিসেবে ইউএসএআইডি, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মাধ্যমে ১২১ মিলিয়ন ডলার বা এক হাজার ৪০ কোটি টাকারও বেশি অনুদান দিয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD