বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প ‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’ নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব
বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতন

আরো দুজনের দোষ স্বীকার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় করা নির্যাতন ও পর্নোগ্রাফির মামলা দুটি অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে হস্তান্তর করা হয়েছে। নোয়াখালীর পুলিশ সুপার মো. আলমগীর হোসেন স্পর্শকাতর মামলাটি পিবিআইতে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে গতকাল শুক্রবার বিকেলে এজাহারভুক্ত নয়, তবে গ্রেপ্তার দুই আসামি আদালতে স্বীকোরোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এর আগে বৃহস্পতিবার মামলার ২ নম্বর আসামি আবদুর রহিম ও ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগও স্বীকারোক্তি দেন আদালতে।

নোয়াখালীর পুলিশ সুপার মো. আলমগীর হোসেন স্পর্শকাতর মামলাটি পিবিআইতে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে মামলা দুটি পিবিআইতে হস্তান্তর করা হয়েছে। এর আগে মামলা দুটি বেগমগঞ্জ থানার উপপরিদর্শক মোস্তাক আহমেদ তদন্ত করেছিলেন।

গতকাল বিকেলে পিবিআইয়ের নোয়াখালীর পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি মামলাটি পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, ‘আমরা আসামিদের জিজ্ঞাসাবাদ শুরু করছি। মামলাটি স্পর্শকাতর, তাই বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হবে।’

বেগমগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, গৃহবধূ নির্যাতনের মামলায় বৃহস্পতিবার রাতে মামলার ২ নম্বর আসামি আবদুর রহিম ও আটককৃত এখলাসপুর ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল সন্ধ্যায় মামলায় এজাহারভুক্ত নয়, তবে গ্রেপ্তারকৃত আসামি রাসেল ও সোহাগ মিয়া আদালতে ১৬৪ ধারায় এ ঘটনায় দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। এ নিয়ে এ মামলায় চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মামলার ২ নম্বর আসামি আবদুর রহিম জানান, তিনি ওই রাতে ঘটনায় সরাসরি জড়িত ছিলেন। তাঁরা দলবেঁধে নির্যাতিতার ঘর ঘেরাও করেন। তাঁরা স্বামী-স্ত্রী ঘরের দরজা খুলতে না চাইলেও জোরপূর্বক প্রবেশ করে নির্যাতিতাকে বিবস্ত্র করেন এবং তাঁর স্বামীকে আটকে রেখে মারধর করেন এবং তা ভিডিও করেন। বিবস্ত্র করার সময় ওই নারী তাঁদের বাধা দিতে গিয়ে একপর্যায়ে তাঁদের মধ্যে থাকা দুজনের হাত কামড়ে দেন।

সূত্র জানায়, জবানবন্দিতে ইউপি সদস্য ও এখলাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন জানান, ঘটনার কয়েক দিন পর ওই নারী তাঁর বাড়িতে এসে তাঁকে নির্যাতনের বিষয়টি জানান। ঘটনার সঙ্গে জড়িতদের নামও বলেন। পরে তিনি বিষয়টি নিয়ে কাউকে কিছু বলেননি।

সুবর্ণচরে মানববন্ধন
বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও ধারণসহ সিলেট এমসি কলেজে ধর্ষণ ও দেশব্যাপী নারী-শিশু ধর্ষণ-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে আলোকিত ব্লাড ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। গতকাল সকালে সুবর্ণচর উপজেলার চরজব্বার থানার মোড়ে সোনাপুর চেয়ারম্যান ঘাট সড়কে এ কর্মসূচি পালন করে তারা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD