শনিবার, ০৯ মে ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

আর্জেন্টিনা নয়, মেসির চোখে বিশ্বকাপের ফেভারিট এই ৫ দল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬

২০২২ বিশ্বকাপে স্বপ্ন ছুঁয়ে ফেলেছে আর্জেন্টিনা। এবার ২০২৬ বিশ্বকাপে আলবিসেলেস্তেরা যাচ্ছে শিরোপা ধরে রাখার মিশন নিয়ে। তবে দলটি এবার ফেভারিট নয় বলেই মনে করছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তার অভিমত, এবারের বিশ্বকাপের ফেভারিটের তালিকায় আছে ৫টি দল।

‘লো দে পোলো’ নামক একটি অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ইন্টার মিয়ামির এই তারকা স্বীকার করলেন, এবারের বিশ্বকাপে তার দলের চেয়ে অনেক দল ভালো অবস্থানে আছে। মেসি বলেছেন, ‘এমন কিছু দল আছে যারা আরও ভালো ফর্ম নিয়ে এসেছে।’

তবে মেসি এটাও স্পষ্ট করেছেন, আর্জেন্টিনা দলের শক্তি তাদের একতায়। তিনি বলেন, ‘আমাদের দল যখন একসঙ্গে থাকে, তখন দলটা সবসময় লড়াই করতে পারে।’

ফেভারিটদের মধ্যে সবচেয়ে বেশি প্রশংসা করেছেন ফ্রান্সকে। মেসি বলেছেন, ‘ফ্রান্সকে আবারও বেশ শক্তিশালী দেখাচ্ছে।’ কাতারের সেই মহাকাব্যিক ফাইনালে এই ফ্রান্সের বিপক্ষেই অবিশ্বাস্য লড়াই করে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচটিকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা বলেও মনে করা হয়।

স্পেনকেও ফেভারিটদের এই তালিকায় রেখেছেন মেসি। তরুণ খেলোয়াড়দের নিয়ে স্পেন নতুনভাবে নিজেদের গড়ে তুলছে বলে মনে করেন তিনি। ব্রাজিল সম্পর্কে বলেছেন, ‘ব্রাজিল সবসময়ই এক অন্যতম দাবিদার।’ জার্মানি ও ইংল্যান্ডের কথাও বলেছেন তিনি।

পর্তুগালের প্রশংসাও করেছেন মেসি। তার ভাষায়, পর্তুগাল ‘অনেক প্রতিদ্বন্দ্বিতামূলক মেজাজের ও শক্তিশালী এক দল’। ক্রিশ্চিয়ানো রোনালদোর সম্ভাব্য শেষ বিশ্বকাপে একটি বড় আন্তর্জাতিক শিরোপার স্বপ্ন দেখছে দেশটি।

বিশ্বকাপের অনিশ্চয়তা নিয়েও কথা বলেছেন মেসি। তিনি বলেছেন, ‘অপ্রত্যাশিত ঘটনা তো সবসময়ই ঘটে।’

এটা আর্জেন্টিনার জন্য সতর্কবার্তাও বটে। কাতারে তারা ছিল আন্ডারডগ। এবার তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তাই এবার চাপটা আগের চেয়ে অনেক বেশি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD