শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আর ইউ ফ্রম শেখ মুজিবুর রহমান কান্ট্রি ?

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

স্পোর্টস রিপোর্টার : ১৯৭১ এর রক্তক্ষয়ী স্বাধীনতার পর পৃথিবীর অনেক দেশের মানুষ বাংলাদেশকে চিনতো বঙ্গবন্ধুর কারণে। গতকাল জাতির পিতার জন্মশতবার্ষিকীতে কেক কাটার পর তেমন একটা ঘটনা গণমাধ্যমকে বললেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন।
বাফুফের ভবনের মুজিবকর্নারে কেক কেটে কাজী মো. সালাউদ্দিন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত বড় ব্যক্তি ছিলেন তার একটি ঘটনার স্বাক্ষী আমি নিজেই। ১৯৭৩-৭৪ সলে আমি জার্মানি থেকে ট্রেনে করে যাচ্ছিলাম কোপেনহেগেনে। জার্মান বর্ডার ক্রস করে যখন কোপেরহেগেনে যাই তখন ইমিগ্রেশন অফিসার ট্রেনে আসলেন। তার কাছে যখন পাসপোর্ট দিলাম তখন সে এদিক-ওদিক তাকাচ্ছিলেন। পাসপোর্টরে পাতা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলেন। বলছিলেন, বাংলাদেশ হোয়ার, হাউ? উনি কিছুই চিনতে পারছিলেন না। পারলে আমাকে ট্রেন থেকে নামিয়ে দেন।

ট্রেনে আমার উল্টোদিকে একজন ডাচ ভদ্রলোক বসা ছিলেন। তিনি ম্যাগাজিন পড়ছিলেন এবং খেয়াল করছিলেন। আমাকে বললো, আর ইউ ফ্রম শেখ মুজিবুর রহমান কান্ট্রি? আমি বললাম, ইয়েস-ইয়েস। তখন ইমিগ্রেশন অফিসার বললেন- আই নো শেখ মুজিবুর রহমান, আই নো শেখ মুজিবুর রহমান।

সাথে সাথে আমার পাসপোর্টে সিল দিয়ে দেন। আজ পঁয়তাল্লিশ বছরের বেশি সময় পর সেই ঘটনা আমার চোখের সামনে ভাসছে। আমার পাসপোর্টে সেই সিলটা বাংলাদেশের নামে আসেনি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এসেছিল।

জাতির পিতারজন্মবার্ষিকী উপলক্ষ্যে গতকাল বাফুফে পালন করছে বিভিন্ন কর্মসূচি। তার অংশ হিসেবে দুপুরে নারী ফুটবলারদের নিয়ে বাফুফে ভবনে কেক কেটেছেন সভাপতি কাজী মো. সালাউদ্দিন।

মহানায়কের জন্মদিনে কেক কাটার পর কাজী মো. সালাউদ্দিন বলেছেন, আজকে বঙ্গবন্ধুর জন্মদিন। এই যে আমাদের স্বাধীন বাংলাদেশ, এর প্রধান কারিগর বঙ্গবন্ধু। স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আমরা যে আজকে কথা বলতে পারছি, এটা বঙ্গবন্ধুর নেতৃত্বেই হয়েছে। এ জন্য আমরা তার জন্মশতবার্ষিকী উদযাপন করছি। আমরা আনন্দবোধ করছি যে, ওনার জন্য আমরা আজকে এখানে, কেউ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি, কেউ সংসদ সদস্য।

সবই হয়েছে বঙ্গবন্ধুর জন্য।
জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের সঙ্গে পরিচয় থাকায় নিজেকে সৌভাগ্যবান উল্লেখ করে বাফুফে সভাপতি বলেছেন, এটা আমার জন্য বাড়তি অনুভূতি। কারণ হলো-আমার সৌভাগ্য যে, আমি ওনাকে চিনতাম। ওনার সঙ্গে কয়েকবার বসে খাওয়ারও সুযোগ হয়েছে। বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর ভাই, তার কন্যা- আজকের প্রধানমন্ত্রী, তার ছেলে – সবাইকেই তখন থেকে আমি চিনি। এটা আমার সৌভাগ্য। আমার আরো সৌভাগ্য যে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে তার জন্মশতবার্ষিকী খেলোয়াড়দের নিয়ে পালন করতে পারছি।

বঙ্গবন্ধুই নন, তার পরিবারের সদস্যরাও ছিলেন স্পোর্টসম্যান। এ প্রসঙ্গে বাফুফে সভাপতি বলেন, তিনি স্পোর্টসম্যান ছিলেন, তার ছেলে স্পোর্টসম্যান ছিলেন। খেলাধুলা ওনাদের রক্তে আছে।
নেপালের তিন জাতি টুর্নামেন্ট নিয়ে বাফুফে সভাপতি বলেছেন, বাংলাদেশ জাতীয় দল নেপালে যাচ্ছে। আমি এবং আমরা সবাই জাতীয় দলের সাফল্য দেখতে চেয়ে আছি। আমরা সবাই ভালো কিছু আশা করি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন টিমের প্রস্তুতির জন্য যা করার করেছে। এখন সবকিছু নির্ভর করে ফুটবলারদের ওপর। আমরাও খেলতে পারবো না, আপনারাও খেলতে পারবেন না।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD