সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু শিগগির শেষ হবে যুদ্ধ, কমবে তেলের দাম: ট্রাম্প আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ

আলাস্কায় ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন ভূতাত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, বুধবার গ্রিনিচ মান সময় সকাল ৬টা ১২ মিনিটে আনকোরাজ এলাকার ৫০০ মাইল দক্ষিণ-পশ্চিমে এবং প্রত্যন্ত অঞ্চল পিরেভিল্লে থেকে ৬০ মাইল দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র বলেছে, ভূমিকম্পের প্রাথমিক পরামিতির ওপর ভিত্তি করে…ভূমিকম্পের কেন্দ্রস্থলের ৩০০ কিলোমিটারের মধ্যে উপকূলীয় এলাকায় বিপজ্জনক মাত্রার সুনামি ঢেউ হতে পারে।

কেন্দ্রটি আরও বলেছে, উত্তর আমেরিকায় যুক্তরাষ্ট্র ও কানাডা উপকূলীয় এলাকাগুলোতে সুনাামির বিপজ্জনক মাত্রা মূল্যায়ণ করা হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যম ১১ কেডিভিএ নিউজকে আলাস্কা স্টেট ট্রুপার্সের সার্জেন্ট ড্যানিয়েল ব্লিজার্ড জানিয়েছেন, কোডিয়াক দ্বীপের প্রধান শহর কোডিয়াকে সতর্কতা সাইরেন শোনা গেছে এবং নিচু এলাকার কয়েক হাজার মানুষকে সরিয়ে আনা হয়েছে।

তিনি বলেন, কোডিয়াকের কাছাকাছি থাকা মানুষেরা ভূমিকম্প নিয়ে, বিশেষ করে বড় ধরনের গুলোর ব্যাপারে বেশ উদ্বিগ্ন। শেষবার কোনো ঢেউ হয়নি। এবার আমরা ঢেউয়ের ব্যাপারে নিশ্চিত না। তবে এ ধরনের কিছু হতে পারে সেজন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD