শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আলিঙ্গন করে মেসিকে স্বাগত জানালেন এমবাপে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক : কিলিয়ান এমবাপে ২০১৭ সাল থেকে প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) মাঠ মাতাচ্ছেন। মোনাকোর কাছে প্রথমে লোনে পরবর্তীতে চুক্তির মাধ্যমে প্যারিসের দলটিতে নাম লেখান। রিয়াল মাদ্রিদে যোগ দেয়া তার স্বপ্ন বিষয়টি সবারই জানা। স্প্যানিশ দলটিও তাকে নিজেদের করে নেয়ার প্রাণপণ চেষ্টা চালিয়ে আসছে। এমন অবস্থায় পিএসজিতে পা রেখেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকাকে স্বাগত জানিয়েছেন ২২ বছর বয়সী ফ্রেঞ্চ ফরোয়ার্ড।

পিএসজির সঙ্গে চুক্তি করার পর মেসি জানিয়েছিলেন এমবাপের বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন তিনি। লিগ ওয়ানের দলটির হয়ে খেলা নেইমার, অ্যাঞ্জেল ডি মারিয়ারা সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসিকে নিয়ে পোস্ট দিয়েছেন। অন্যতম চিরপ্রতিদ্বন্দ্বী সার্জিও রামোসও বাদ যাননি। তবে এমবাপের পক্ষ থেকে কোনও পোস্ট না আসায় গণমাধ্যমগুলোতে বেশ সমালোচনাও করা হচ্ছিল।

মেসি যোগ দেয়ার পর দলটির প্রেসিডেন্ট নাসের আল খেলাইফির কাছে জানতে চাওয়া হয়েছিল কিলিয়ান এমবাপের ভবিষ্যৎ নিয়ে।

জবাবে তিনি বলেন, ‘এমবাপে ও তার পরিবারের সঙ্গে আলোচনার বিষয়ে বিস্তারিত জানাতে চাচ্ছি না। তবে আমাদের পরিকল্পনার অন্যতম প্রধান অংশ তিনি। একটা শক্তিশালী দলগঠন করতে চেয়েছিলাম। মেসি আসার পর তা পূর্ণতা পেয়েছে।’

ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ী এমবাপের থেকে যাওয়া নিয়ে নাসের আল খেলাইফি বেশ আশাবাদী। তার ভাষায়, ‘বর্তমানে বিশ্বের অন্যতম সেরা দল পিএসজি। আমার মনে হয় তার এখানেই থাকা উচিৎ। যদি তিনি চলে যেতে চান বিষয়টি কারওই বোধগম্য হবে না।’

এদিকে পিএসজির অনুশীলনে উপস্থিত হয়েছিলেন লিওনেল মেসি। সেখানে দেখা হয় দুই ফরোয়ার্ডের। কুশল বিনিময় করার পর আলিঙ্গনও করতে দেখা যায় দুজনকে।

বিশেষ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন এমবাপে। টুইটারের ক্যাপশনে লিখেছেন, ‘প্যারিসে স্বাগতম, লিও।’ অন্যদিকে ইনস্টাগ্রাম স্টোরিতে মেসির ছবি দিয়ে লিখেছেন, ‘কিংবদন্তি।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD