শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আলোর ঝলকানিতে উদ্বোধন হলো টোকিও অলিম্পিকের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১

স্পোর্টস ডেস্ক : জাপানের রাজধানী টোকিওতে বসেছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিকের। শুক্রবার দর্শক শূন্য মাঠে আলোর ঝলকানিতে হয়ে গেল উদ্বোধনী অনুষ্ঠান। দর্শক না থাকলেও ছিলেন বেশ কয়েকটি দেশের প্রধানরা।

প্রধান অতিথি ছিলেন জাপানের সম্রাট নারুহিতো। গেমসের উদ্বোধন করেছেন তিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট অ্যামানুয়েল ম্যাক্রো ও মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন।

অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশের নোবেলজয়ী ডক্টর মুহাম্মদ ইউনূস। কেনিয়ার কিপ কেইনোর পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে ‘অলিম্পিক লরেল অ্যাওয়ার্ড’ পেলেন ৮১ বছর বয়সী এই নোবেলজয়ী।

একদিকে উদ্বোধনী অনুষ্ঠান চলছে, অন্যদিকে চলছে অলম্পিক আয়োজন বিরোধীদের আন্দোলন। তবে সব কিছু পেছনে ফেলে আগামী ১৫ দিন বিশ্ব মাতবে অলিম্পিক নিয়ে।

তবে এরই মধ্যে শুরু হয়ে গেছে ফুটবল ও আর্চারির লড়াই। এছাড়া ১১ হাজারের বেশি অ্যাথলেট অংশ নিয়েছে এই প্রতিযোগিতায়।

এদিকে চোখ রাঙাচ্ছে করোনাভাইরাস। গেমস ভিলেজে ঢুকে পড়েছে করোনা। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৬ জনে।

লিইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD