শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আসছে সিনোফার্মের টিকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : চীন থেকে কেনা সিনোফার্মের ৫৪ লাখ টিকা দেশে আসছে আগামীকাল। শুক্রবার (১০ সেপ্টেম্বর) ঢাকাস্থ চীনা দূতাবাস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

টিকা বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি চীন থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দিয়েছে। শনিবার সকালে টিকা বহনকারী ফ্লাইটটি ঢাকায় পৌঁছাবে বলে জানায় চীনা দূতাবাস।

এর আগে দুই দফায় ১১ লাখ টিকা বাংলাদেশকে উপহার দিয়েছে চীন। প্রথম দফায় গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়। দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহার দিয়েছিল চীন।

এছাড়া ৩ জুলাই চীন থেকে প্রথম দফায় বাণিজ্যিকভাবে কেনা ২০ লাখ টিকা দেশে আসে।আর দ্বিতীয় দফায় ১৭ জুলাই আরো ২০ লাখ টিকা এসেছে। ৩০ জুলাই মাসে আসে আরও ৩০ লাখ টিকা।

গত ১০ আগস্ট প্রথম বারের মতো কোভ্যাক্সের আওতায় ১৭ লাখ টিকা আসে চীন থেকে। আর দ্বিতীয় দফায় ১১ আগস্ট আরো ১৭ লাখ ৭০ হাজার টিকা ঢাকায় আসে। সব মিলিয়ে চীন থেকে সিনোফার্মের ১ কোটি ৮১ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা দেশে এসেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD