শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

‘আসুন বিভক্ত হওয়ার বদলে এক হই’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে এক হওয়ার বার্তা দিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। শিক্ষার্থীদের আন্দোলনে আগে থেকেই সমর্থন দিয়ে আসছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল। এবার দেশের মানুষকে বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

এক ফেসবুক পোস্টে জামাল লিখেন, ‘বাংলাদেশের সকলের জন্য প্রার্থনা। বাংলাদেশে থাকা সবার উদ্দেশে, আমি আপনাদের দেখছি আর অনুসরণ করছি। প্রার্থনা করছি সামনে সুদিনের জন্য ইন শা আল্লাহ। আসুন বিভক্ত হওয়ার বদলে এক হই।’

এর আগে এক ভিডিও বার্তায় জামাল বলেছিলেন, ‘ছাত্রদের আন্দোলনকে সবাই সমর্থন করুন। তবে আমাদের খেয়াল রাখতে হবে যে কোনোভাবে যেন দেশের সম্পদ আর মানুষের ক্ষতি কেউ না করে। দেশের সকল ছাত্রদের পক্ষে আমরা সবসময় আছি।’

‘ছাত্রদের সফল এই আন্দোলন মেধাকে এগিয়ে দিয়েছে। এগুলোর মধ্যে দেখলাম অনেক জায়গায় অনেক কিছু ভাঙচুর, আগুনে পোড়ানো হয়েছে এবং অনেক আহত-নিহত হয়েছে।’-যোগ করেন তিনি।

জামাল আরও বলেন,‘কোনো বিদেশি বন্ধু বাংলাদেশে আসলে আমাদের দেশের পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে তাদের দেখাই। তারা দেখে যখন ভালো কিছু বলে তখন সত্যিই ভালো লাগে।’

নিরাবতা ভেঙে এই আন্দোলনে সমর্থন দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমরা সবসময় ন্যায়ের পথেই আছি, থাকব ইন্ শা আল্লাহ। আমরা সবাই চাই ন্যায়বিচার হোক। দিনশেষে দেশটা আমাদের সবারই। আল্লাহ অবশ্যই ন্যায়বিচারক।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD