শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ডিআর কঙ্গোতে নৌকাডুবি, নিহত ৪১ বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন সরকারি চাকরিতে টানা ৭ দিনের ছুটির বিশেষ সুযোগ জাতিসংঘে ভাষণ দিয়েই ‘ভয়ে’ নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু ৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ বাবা-মায়ের পর সন্তান, জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান জাতিসংঘ নিখুঁত নয়, এর বিকল্পও কল্পনা করা যায় না: খলিলুর রহমান জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই ওয়াকআউট বিভিন্ন দেশের প্রতিনিধিদের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় টেঁটাবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন। বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে উপজেলার উচিতপুরা ইউনিয়নের কাদিরদিয়া গ্রামে দুদফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতের নাম আনোয়ার হোসেন (৫০)। তিনি উচিতপুরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাফরের বড় ভাই।

স্থানীয়রা জানান, উচিতপুরা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) হানিফ ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাফর গ্রুপের সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উচিতপুরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য হানিফের সঙ্গে উচিতপুরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাফরের সঙ্গে রাজনৈতিক বিরোধ রয়েছে।

এরই জের ধরে গত ৫ আগস্ট সন্ধ্যায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাফর তার দলবল নিয়ে হানিফ মেম্বারের বাড়িতে হামলা চালায়।

এ সময় বসতঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করলেও এ ঘটনার প্রতিশোধ নিতে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে হানিফ মেম্বারের লোকজন জাফরের বাড়িতে হামলা চালায়।

এ সময় জাফরের বড় ভাই আনোয়ার নিহত হন। আহতদের একজনকে ঢাকায় ও বাকিদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD