রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

শিরোনাম :

আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শুরু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শুরু হয়েছে। ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁও কার্যালয়ে এ সভা চলছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ১০ টা ১০মিনিটে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করছেন মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস ইউং।

মনোনয়ন বোর্ডের সভা সরকারি বাসভবন গণভবনে হওয়ার কথা থাকলেও নির্বাচনকালে প্রধানমন্ত্রী গণভবনে রাজনৈতিক কোনো কাজ করবেন না বলে জানা গেছে। এ কারণে সভাটি ঢাকা আওয়ামী লীগের তেজগাঁও কার্যালয়ে হচ্ছে বলে জানান দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD