শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আ.লীগের সম্মেলনে হামলা-ভাঙচুর, আটক ১৫

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুন, ২০২২

গাইবান্ধায় পৌর আওয়ামী লীগের সম্মেলনস্থলে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার জুমার নামাজের পর ইমাম-ওলামা পরিষদ, ইসলামী আন্দোলনসহ কয়েকটি ইসলামী দলের ব্যানারে শহরের বিভিন্ন মসজিদ থেকে মিছিল বের হয়।

মিছিলটি সভাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় মঞ্চের মাইকসহ চেয়ার-টেবিল ভাঙচুর করে। তবে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা বলেন, মিছিলের ভেতরে থাকা জামায়াত-শিবিরকর্মীরা এ ভাঙচুরে অংশ নেন।

আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, দুপুরে জুমার নামাজের পর শহরে মিছিল বের করে ইমাম-ওলামা পরিষদসহ কয়েকটি ইসলামী সংগঠনের আড়ালে জামায়াত শিবির নেতাকর্মীরা। তারা অতর্কিতভাবে শহর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুত করা মঞ্চে হামলা চালায়। হামলাকারীরা চেয়ার, মাইক ও মঞ্চে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় অন্তত ১৫ জনকে আটক করেছে পুলিশ।

গাইবান্ধা সদর থানার ওসি মাসুদুর রহমান এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লুকিয়ে থাকা জামায়াত কর্মীরা এই ভাঙচুর চালায়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD