বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

আ.লীগ কৃষি বান্ধব সরকার: ডেপুটি স্পিকার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২০

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেছেন, `আওয়ামী লীগ সরকার কৃষি বান্ধব সরকার। এ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় কৃষিখাতে ব্যাপক উন্নয়ন ঘটেছে। কৃষকদের যেন কিঞ্চিত পরিমাণ জায়গা ফাকা না থাকে, সে বিষয়ে নানামুখী সহায়তা দিচ্ছে সরকার।’

রোববার (২৩ আগস্ট) বিকেলে বাংলাদেশ কৃষকলীগ ফুলছড়ি উপজেলা শাখার উদ্যোগে সার-সবজি ও বীজ-গাছের চারা বিতরণ উপলক্ষে এক আলোচনায় সভায় তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেন, ‘গেল বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের কথা চিন্তা করে তাদেরকে সহযোগিতা করতে আজ কৃষকদের মাঝে সার-সবজি-বীজ-গাছের চারা বিতরণ করা হচ্ছে। এ ধারা আগামী দিন গুলোতেও চলমান থাকবে।

ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সভায় কৃষকলীগ ফুলছড়ি উপজেলা শাখার সভাপতি আতোয়ার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র চন্দ ও কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি।

এ সময় আরও উপস্থিত ছিলেন- মধ্যে কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি আব্দুল লতিফ তারিন, সাবেক সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ বিশ্বজিৎ সরকার বাবু, সাবেক সদস্য রেজাউল করিম রেজা, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, গাইবান্ধা জেলা কৃষকলীগের সভাপতি হাসান মাহমুদ সিদ্দিক, সাধারণ সম্পাদক দীপক কুমার পাল, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD