শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :

আ.লীগ নেতার অফিসে বোমা হামলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০

চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ মো. মোখলেসুর রহমানের অফিসে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২ টার দিকে শহরের বটতলাহাট এলাকায় জোসনারা ফাউন্ডেশনের অফিসে এ ঘটনা ঘটে।

আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী মোখলেসুর রহমান। দীর্ঘদিন ধরেই এ অফিস থেকে গণসংযোগসহ সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন তিনি। তার হাতে গড়া অরাজনৈতিক সংগঠন ‘জোসনারা ফাউন্ডেশন’ এরই মধ্যে বেশ সুনাম কুড়িয়েছে সামাজিক কর্মকাণ্ডে। এতে ক্ষিপ্ত তার রাজনৈতিক প্রতিপক্ষ।

স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২ টার দিকে জোসনারা ফাউন্ডেশন অফিস লক্ষ্য করে পর পর দুটি হাত বোমা ছুড়ে মারে অজ্ঞাত দুর্বৃত্তরা বিকট শব্দে বোমা দুটি অফিসের পেছনের দিকে বিস্ফোরিত হয়। এতে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজন।

সংবাদ পেয়ে রাতেই সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সদর মডেল থানা পুলিশের ওসি অপারেশন মিন্টু রহমান। এ নিয়ে আইনত ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD