শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরে নামার শঙ্কায় হামজার লেস্টার!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরে নামার শঙ্কায় হামজার লেস্টার

ইংলিশ প্রিমিয়ার লিগে ২০২৪-২৫ মৌসুম রেলিগেশনে থেকে শেষ করায় নামতে হয়েছিল দ্বিতীয় স্তরের চ্যাম্পিয়নশিপে। সেখানেও টিকে থাকা কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের ফুটবল তারকা হামজা চৌধুরীর দল লেস্টার সিটির।

গতকাল ১-০ গোলে পোর্টসমাউথের কাছে হেরে তৃতীয় স্তরের প্রতিযোগিতা লিগ ওয়ানে নেমে যাওয়ার শঙ্কায় লেস্টার।

এদিকে কভেন্ট্রি সিটির সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগে উন্নীত হওয়ার লড়াইয়ে বড় ধাপ ফেলেছে মিলওয়াল। ইপসউইচকে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগ যুগে প্রথমবার খেলার অপেক্ষায় তারা। অ্যালেক্স নেইলের দল দুই ম্যাচ কম খেলে ইপসউইচকে এক পয়েন্টে পেছনে ফেলেছে।

এদিকে টেবিলের তলায় থাকা লেস্টারের পতন থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। দশ বছর আগে প্রিমিয়ার লিগ ট্রফি জেতা দলটি গত মৌসুমের আর্থিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে এবার ছয় পয়েন্ট হারিয়েছে।

কিন্তু ওই শাস্তি না পেলেও তারা শেষ তিনটি দলের মধ্যেই থাকত এবং মঙ্গলবার তাদের টানা অবনমন চূড়ান্ত হতে পারে।

লেস্টারের বাংলাদেশি তারকা হামজাকে দ্বিতীয়ার্ধে মাঠ থেকে তুলে নেওয়া হয়। মাঠ ছাড়ার সময় তাকে দুয়ো দেয় পোর্টসমাউথ ভক্তরা। তিনিও পাল্টা জবাব দেওয়ার কারণে রেফারি তাকে হলুদ কার্ড দেখান।

মঙ্গলবার হালের বিপক্ষে খেলবে লেস্টার। এই ম্যাচসহ তিনটি খেলা বাকি। যে কোনো একটিতে পয়েন্ট হারালে লিগ ওয়ানে তাদের নেমে যাওয়া নিশ্চিত।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD