বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউএনও ওয়াহিদাকে কেবিনে স্থানান্তর কাল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আগামীকাল বুধবার কেবিনে স্থানান্তর করা হবে। জাতীয় ইনস্টিটিউট অব নিউরো সাইন্স অ্যান্ড হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ এ তথ্য জানিয়েছেন। ওয়াহিদা খানম এই হাসপাতালে চিকিৎসাধীন।

এই ইউএনওকে গতকাল সোমবার বিকেলে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) স্থানান্তর করা হয়েছে। ওয়াহিদার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান নিউরোট্রমার বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার জাহেদ হোসেন জানান, তার অবস্থা স্থিতিশীল, তিনি ভালোই আছেন। নতুন করে খারাপ কিছু হয়নি। তবে শরীরের ডানপাশের এখনও কোনো উন্নতি হয়নি। এজন্য ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে।

গত বুধবার রাতে ঘোড়াঘাট উপজেলা পরিষদ ক্যাম্পাসে ইউএনওর বাসভবনের ভেন্টিলেটর দিয়ে বাসায় ঢুকে ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর হামলা হয়। গুরুতর আহত ওয়াহিদাকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। বৃহস্পতিবার বিকেলে হেলিকপ্টারে তাকে ঢাকার এনে নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়।

হাতুড়ির আঘাতে বড় ধরনের জখম হওয়ায় বৃহস্পতিবার রাতে ওয়াহিদার মাথায় প্রায় দুই ঘণ্টা ধরে অস্ত্রোপচার চলে। পরে শনিবার তার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়। ওয়াহিদা খানম এখন সবাইকে চিনতে পারছেন এবং কথা বলতে পারছেন বলে জানিয়েছেন তার স্বামী মেসবাহুল হোসেন।

তিনি বলেন, তার অবস্থা এখন স্থিতিশীল, তবে এখনো শঙ্কামুক্ত নয়। প্রাথমিকভাবে সে বেঁচে গেছে। চিকিৎসকরা বলেছেন, যেহেতু নিউরোর অপারেশন, এজন্য পাঁচ-সাতদিন নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে। তবে তার কনশাস লেভেল খুবই ভালো। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD