শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুইডেনে ইরানি কর্মকর্তাকে বহিষ্কার, পাল্টা ব্যবস্থায় সুইডিশ কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা একযোগে ৯৯ বিচারককে বদলি সৌদি আরবে হুথি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল মেসি-ক্যাসেমিরোর জাদুতে চ্যাম্পিয়ন মায়ামি চুক্তির পথে হাঁটছে ইরান? বড় দাবি ট্রাম্পের

ইউএনও ওয়াহিদার শারীরিক অবস্থার উন্নতি, কেবিনে স্থানান্তর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০

দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার আরো কিছুটা উন্নতি হয়েছে। তাঁকে অবজারভেশন ইউনিট থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা এখন ভালো এবং মাথার একপাশের প্যারালাইজড অবস্থার উন্নতি হয়েছে।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) ওয়াহিদার দায়িত্বরত চিকিৎসক এ কথা জানান।

এর আগে গত বৃহস্পতিবারই ওয়াহিদা খানম ও তাঁর বাবার ওপর হামলার ঘটনায় আসামি রবিউলের ছয় দিনের রিমান্ড শেষে তাঁকে আদালতে তোলা হয়।

জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আঞ্জুমান আরা বেগমের আদালতে তাঁকে হাজির করা হয়। এ সময় জবানবন্দি গ্রহণের আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে বিচারকের খাস কামরায় তাঁর জবানবন্দি নেওয়ার ব্যবস্থা করা হয়।

গত ২ সেপ্টেম্বর দিবাগত রাত ৩টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তাঁর বাবা ওমর আলীর ওপর হামলা হয়। পরদিন সকালে তাঁদের প্রথমে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ইউএনও ওয়াহিদা খানমকে ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয়। আর ওমর আলী রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ১২ সেপ্টেম্বর তাঁকেও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স ও হাসপাতালে আনা হয়।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD