শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ইউএস-বাংলা এসেটস ক্রিকেট টূর্নামেন্টের সফল সমাপ্তি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার : ইউএস-বাংলা এসেটস্ আয়োজিত দু’দলের ক্রিকেট টুর্নামেন্টের সফল সমাপ্তি হয়েছে। গত ৪ ডিসেম্বর ২০২০ পূর্বাচল আমেরিকান সিটি’র গ্রিন ইউনিভার্সিটির ক্রিকেট গ্রাউন্ডে আমেরিকান ঈগল ও বাংলা টাইগার দলের মধ্যে প্রতিযোগিতামূলক টূর্নামেন্টটি যৌথ চ্যাম্পিয়ন হওয়ার মধ্যে দিয়ে সম্পন্ন হয়।

আমেরিকান ঈগল ও বাংলা টাইগার এর মধ্যে দু’টি টি-২০ ম্যাচের আয়োজন করা হয়। প্রথম ম্যাচটি আমেরিকান ঈগল ও দ্বিতীয় ম্যাচটি বাংলা টাইগার জয়লাভ করায় উভয় দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। প্রথম ম্যাচে আমেরিকান ঈগল এর ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন ইউএস-বাংলা এসেটস এর জেনারেল ম্যানেজার মার্কেটিং এন্ড সেলস্ শেখ সাদী শিশির এবং দ্বিতীয় ম্যাচে বাংলা টাইগারের ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন ইউএস-বাংলা গ্রুপের উপ ব্যবস্থাপনা পরিচালক মাহবুব ঢালী।

এছাড়া ম্যান অব দ্যা সিরিজ হয়েছেন আমেরিকান ঈগল এর শেখ সাদী শিশির। এছাড়া সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হয়েছেন ইউএস বাংলা এসেটস এর সিনিয়র এক্সিকিউটিভ তোফায়েল আহমেদ। যৌথ চ্যাম্পিয়ন হওয়ায় উভয় দলকে পাঁচ লক্ষ টাকা প্রাইজমানি হিসেবে দেয়া হয়েছে। ম্যান অব দ্যা ম্যাচ এর জন্য দশ হাজার টাকা এবং ম্যান অব দ্যা সিরিজ এর জন্য বিশ হাজার টাকা প্রাইজমানি দেয়া হয়েছে।।

করোনা কালীন সময়ে সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে দু’দলের টূর্নামেন্টটি আয়োজন করা হয়। খেলোয়াড়দের হাতে ক্রেস্ট ও প্রাইজমানি তুলে দেয়ার জন্য পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইন্স এর উপ ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা পারভীন। এছাড়া পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ইউএস-বাংলা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD