বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
রেল নেটওয়ার্কে যুক্ত হবে দেশের সব জেলা: রেলমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে বিবাহ-তালাক নিবন্ধন ব্যবস্থা চালু হবে: আইনমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ দুর্নীতির অভিযোগ এনে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে মানহানি করা হচ্ছে: আসিফ মাহমুদ বিনা সুদে ঋণ পাওয়ার সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক ইরানকে দমানোর জন্য ট্রাম্পের নিষেধাজ্ঞা ও অবরোধ কি যথেষ্ট পলিথিন-প্লাস্টিক ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে সরকার ১২ ব্রিটিশ এমপির প্রবেশে নিষেধাজ্ঞা দিল ইসরাইল

ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় মস্কোর ৪ বিমানবন্দরে বিশৃঙ্খলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫

ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলার জেরে রাশিয়ার রাজধানী মস্কোর প্রধান চারটি বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং দেশটির বেসামরিক বিমান চলাচল বিষয়ক কর্তৃপক্ষ রোসাভিয়াতসিয়া নিশ্চিত করেছে এ তথ্য।

সোমবার এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার রাতভর মস্কোসহ রাশিয়ার বিভিন্ন শহরে মোট ১৭২টি ড্রোন নিক্ষেপ করেছে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী। এসবের মধ্যে ১১৭টি ড্রোনকে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে ফেলতে সক্ষম হয়েছে রুশ সেনাবাহিনী।

বাকি ৫৫টি ড্রোনকে ধ্বংস করা যায়নি। এই ড্রোনগুলোর মধ্যে অন্তত ৩০টি মস্কোর শেরেমেতায়েভো, ভ্নুকোভো, দোমোদেদোভো এবং ঝুকোভস্কি— এই চারটি বিমানবন্দর আঘাত হেনেছে।

প্রসঙ্গত, এই চারটিই মস্কোর ব্যস্ত বিমানবন্দর হিসেবে পরিচিত। রোসাভিয়াতসিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনের ড্রোন হামলায় বিমানবন্দরগুলোতে নিহত বা আহতের কোনো ঘটনা ঘটেনি; তবে ৪টি বন্দরে বেশ কিছু উড়োজাহাজ ধ্বংস এবং বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ব্যাপক এই হামলা এবং তার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির জেরে শত শত ফ্লাইট বাতিল ও স্থগিত করতে বাধ্য হয়েছে এই চার বিমানবন্দরের কর্তৃপক্ষ। তাছাড়া রাতে যখন একের পর এক ড্রোন আঘাত হানছিল, সে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছিলেন যাত্রীরা।

মস্কোর সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর শেরেমেতায়েভো। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা গেছে— শেরেমেতায়েভো বিমানবন্দরের যাত্রী লাউঞ্জ ও অন্যান্য স্থানে যাত্রীরা আতঙ্কে মেঝেতে শুয়ে আছেন, অন্যদিকে বাইরে বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে।

রোসাভিয়াতসিয়া’র কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনের ড্রোন হামলার জেরে রোববার রাতভর বিমানবন্দরে আটকা পড়েছিলেন হাজার হাজার মানুষ। শত শত ফ্লাইট বাতিল হওয়ায় এখনও তাদের ভোগান্তি কাটেনি।

প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে শুরু হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। তারপর সাড়ে তিন বছরে এই প্রথম মস্কোর বেসামরিক স্থাপনাগুলোতে এত বড় আকারের হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী।

১ কোটি ৭০ লাখ বর্গকিলোমিটার আয়তনের দেশ রাশিয়ার জনসংখ্যা মাত্র ১৫ কোটি। আর রাজধানী মস্কো এবং তার আশপাশের এলাকাগুলোতে বসবাস করেন ২ কোটি ১৫ লাখেরও বেশি মানুষ।

সূত্র : রয়টার্স

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD