বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

ইউনিপের গ্রাহকদের পাওনা ৪২০ কোটি টাকা দিতে রুল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২০

কথিত মাল্টিলেভেল মার্কেটিং কম্পানি ‘ইউনিপে টু ইউ’-এর গ্রাহকদের পাওনা ৪২০ কোটি টাকা (অর্থ) কেন তাদেরকে ফেরত বা বুঝিয়ে দেওয়া হবে না, তা জানতে চেয়ে সরকারের সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট।

রুলের জবাব দিতে বলা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ব্র্যাক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, সিটি ব্যাংক ও ইউনিপে টু ইউর চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের।

তিন কোটি টাকার ওপরে পাবেন-এমন এক গ্রাহকের করা রিট আবেদনের শুনানি নিয়ে আজ বুধবার (২৬ আগস্ট) হাইকোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

রিটকারী সুপ্রিম কোর্টের আইনজীবী শামসুজ্জামান তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

শামসুজ্জামান তুহিন বলেন, বিচারিক আদালতের রায়ে মামলা-সংক্রান্ত বিভিন্ন হিসাবে অবরুদ্ধ আছে ৪২০ কোটি ১৪ লাখ ২৯ হাজার ৬৬৩ টাকা। এই টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। তিনি বলেন, মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি ইউনিপে টু ইউ-এর নামে এবং আসামিদের পরিচালিত সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা এবং সেই টাকা গ্রাহকদের বুঝিয়ে দিতে বলেছেন আদালত। আজ আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD