রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

ইউনিয়ন জামায়াত আমিরের ছেলের বিরুদ্ধে শিশু ধর্ষণচেষ্টার মামলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আব্দুর রাজ্জাকের ছেলের (১৬) বিরুদ্ধে তিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) গাংনী থানার ওসি উত্তম কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগীর শিশুর মা জানান, কুল দেওয়ার নাম করে ঘরের মধ্যে নিয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত। একপর্যায়ে চিৎকার করলে অভিযুক্ত আমার সন্তানকে ফেলে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।

ভুক্তভোগী শিশুর দাদা আদম আলী বলেন, আমি মাঠে থেকে বাড়ি এসে জানতে পারি, অভিযুক্ত কিশোর ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাকের ছেলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেছে আমার নাতনিকে।

গাংনী থানার ওসি উত্তম কুমার দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে গাংনী থানায় শিশু নির্যাতনের ধারায় একটি মামলা নেওয়া হয়েছে। আসামিকে ধরতে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD