সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :

ইটবোঝাই ট্রাক্টর উল্টে খালে, নিহত ৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ এপ্রিল, ২০২২

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ইটবোঝাই ট্রাক্টর খালে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। শনিবার ভোরে উপজেলার ১০ নং যাত্রাপুর ইউনিয়নের মোচাগাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বাখরনগর বল্লভবাড়িয়া এলাকার শাহ আলমের ছেলে ট্রাকচালক বাবলু মিয়া (২২), একই এলাকার বাবুল মিয়ার ছেলে টুটুল (২২) ও শহিদুল ইসলামের ছেলে মো. হাসান (২৩)।

স্থানীয়রা জানায়, উপজেলার বাখরনগর থেকে রোয়াচালা এলাকার একটি ভাটায় যাচ্ছিল ট্রাক্টরটি। পথে মোচাগাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। এ সময় চালক ও তার সঙ্গে থাকা দুই শ্রমিক ট্রাক্টরের নিচে পড়েন। পরে স্থানীয়রা এসে তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করে মুরাদনগর থানার ওসি আবুল হাসিম বলেন, ভোরে ভাটায় ইট নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খালে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে তিনজন মারা যান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD