শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

ইতালিতে করোনায় একদিনে রেকর্ড ৭৫৩ জনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : ইতালিতে বুধবার একদিনে রেকর্ড ৭৫৩ জন করোনাভাইরাসে মারা গেছে। দেশটিতে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর যা একদিনে সর্বোচ্চ।

ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে এ পর্যন্ত ৪২ হাজার ২১৭ জন করোনায় মারা গেছে। যুক্তরাজ্যের পর ইউরোপে এই সংখ্যাটা দ্বিতীয় সর্বোচ্চ।

দৈনিক সর্বোচ্চ মৃত্যুর পাশাপাশি বুধবার ৩৪ হাজার ২৮২ জন করোনায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এটা আগের দিনের চেয়ে ৬.৫ শতাংশ বেশি।

এদিকে দেশটিতে করোনায় মৃত্যু বাড়লেও বিশেষজ্ঞরা বলছেন, কার্ভ অব কন্টাজিওন ‘একটি মালভূমিতে’ পৌঁছেছে। ফলে কয়েক সপ্তাহের মধ্যে মৃত্যু কমতে শুরু করবে।

এছাড়া ইতালিতে করোনা সংক্রমণের হার কিছুটা কমেছে বলেছে জানা যাচ্ছে। বুধবার দেশটিতে সংক্রমণের হার ১৫ শতাংশের নিচে ছিল। যা গত সপ্তাহের ১৭ শতাংশের চেয়ে কম।

তবে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রোগীর সংখ্যা এখনও অনেক বেশি। কর্মকর্তারা বলছেন, দেশটির আইসিইউ’র ৪২ শতাংশই করোনা রোগীদের দখলে। তাদের মধ্যে ৩০ শতাংশের অবস্থা গুরুতর।

ইতালির স্বাস্থ্যমন্ত্রী রোবের্তো স্পারাজা বলেছেন, দেশের বিভিন্ন অঞ্চলে আংশিক লকডাউনের কারণে কন্টাজিওন কার্ভ কমতির দিকে। তবে পরিস্থিতি এখনও গুরুতর এবং ‘ধৈর্য ধরতে হবে’ বলেও মন্তব্য করেন তিনি।

 

 

 

 

 

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD