শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬

হিউস্টনে সৌদি আরবের বিপক্ষে ০-০ ড্র করেও বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ জায়গা পেয়েছে কেপ ভার্দে। গ্রুপ এইচ-এ দ্বিতীয় হয়ে পরের রাউন্ডে তারা মুখোমুখি হবে আর্জেন্টিনার। প্রথমবার বিশ্বকাপে খেলতে এসেই এই দলটি ভক্তদের মন জয় করে নিয়েছে।

স্পেন উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে সাত পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে পরের রাউন্ডে উঠেছে। তিনটি ড্র করে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছে কেপ ভার্দে। দুই পয়েন্ট নিয়ে উরুগুয়ে ও সৌদি আরব দুটি দলই বাদ পড়েছে।

হিউস্টনের ম্যাচটিতে কেপ ভার্দেই গোলের সম্ভাবনা বেশি তৈরি করেছে। তবে শেষ মুহূর্তে মাথা ঠান্ডা রাখতে পারেনি। লারোস দুয়ার্তে গোলরক্ষক মোহাম্মদ আলোয়াইসের সঙ্গে একা পড়েও সেরা সুযোগটি নষ্ট করেন, আলোয়াইস সেটি থামিয়ে দেন।

তিন ম্যাচে মাত্র একটি গোল করে সৌদি আরব নিঃশব্দে বিদায় নিয়েছে। হিউস্টনেও তাদের খেলায় উদ্যম ছিল না বললেই চলে। সুযোগ অবশ্য তাদের সামনেও এসেছে। সেসব তারা কাজে লাগাতে পারেনি। যার ফলে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে এশিয়ান জায়ান্টদের।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD