শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ইতিহাস গড়ে বিশ্বকাপের ফাইনালে স্পেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

নারী বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালের মঞ্চটা ভালো করেই চেনা সুইডেনের। চলতি আসরসহ ৫ বার তাদের দেখা গেছে শেষ চারে। এর মধ্যে ২০০৩ সালে দেশটি রানার্সআপও হয়েছে।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে এই বিশ্বকাপে সুইডেন যেভাবে উড়ছিল, তাতে নতুন চ্যাম্পিয়ন হিসেবে অনেক ফুটবলবোদ্ধা নামটি ধরেই নিয়েছিল। শেষ ষোলোতে সবচেয়ে বেশি শিরোপা জেতা যুক্তরাষ্ট্র ও কোয়ার্টার ফাইনালে আরেক সাবেক চ্যাম্পিয়ন জাপানকে বিদায় করে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার পথটা যেন পরিষ্কারই করে ফেলেছিলেন সুইডিশ মেয়েরা।

কিন্তু উড়তে থাকা সুইডেনকে মাটিতে নামতে হলো তাদের অতি পরিচিত সেমিফাইনালমঞ্চ থেকেই। আজ (মঙ্গলবার) বিকেলে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে স্পেন ২-১ গোলে সুইডেনকে হারিয়ে প্রথমবারের মতো উঠে গেছে বিশ্বকাপের ফাইনালে।

আগামীকাল (বুধবার) ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী দলের বিপক্ষে ২০ আগস্ট শিরোপার জন্য লড়বে স্পেন।

কোয়ার্টার ফাইনালে সুইডেনের কাছে জাপানের বিদায়ের পরই নিশ্চিত হয়েছিল নারী বিশ্বকাপ পেতে যাচ্ছে নতুন চ্যাম্পিয়ন। আর সেই নতুনের তালিকায় বেশি আলোচিত ছিল সুইডেন।

গ্রুপপর্বে ইতালি-আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে দাপটের সঙ্গে নকআউট পর্বে উঠেছিল সুইডেন। এর পর তাদের শিকার যুক্তরাষ্ট্র ও জাপান।

আজ ফাইনালে ওঠার লড়াইয়ে সুইডিশ মেয়েরা প্রথমে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর দারুণ গল্প লিখেও শেষ পর্যন্ত পারেনি স্পেনের সঙ্গে। অকল্যান্ডের ইডেনপার্কে শেষ ১০ মিনিটে হওয়া ৩ গোলে নাটকীয়ভাবে ম্যাচ জিতে যায় স্পেন।

৮০ মিনিট গোলশূন্য। পরের মিনিটেই স্পেন এগিয়ে যায় সালমা সেলেস্তার গোলে। ৮৮ মিনিটে রেবেকা মারিয়ার গোল ম্যাচে ফিরিয়ে আনে সুইডেনকে।

তখন ধরেই নেওয়া হয়েছিল, প্রথম সেমিফাইনাল গড়াচ্ছে অতিরিক্ত সময়ে। না, নির্ধারিত নব্বই মিনিটের মধ্যেই সব শেষ করে দেয় স্পেন। সুইডেন ম্যাচে ফেরার পরের মিনিটেই ওলগা কারমোনার গোল স্পেনকে তুলে দেয় প্রথমবারের মতো ফাইনালে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD