শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ইতিহাস গড়ে নারী বক্সিংয়ে সোনা জিতল তুরস্ক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ আগস্ট, ২০২১

টোকিও অলিম্পিকে চীনকে পরাজিত করে নারী বক্সিংয়ে প্রথমবারের মতো সোনা জিতেছে তুরস্ক।

তুরস্কের এই ইতিহাস নির্মাতা নারীর নাম ‘বুসেনাজ সারমেনেলি’ (২৩)। চীনের ‘গু হং’কে পরাজিত করার মধ্য দিয়ে তিনি কীর্তি গড়েন। চীনের গু হং রৌপ্য জেতেন।

তুরস্কের ডেইলি সাবাহার খবরে বলা হয়, শনিবার জাপানের রাজধানী টোকিওর কোকুজিকান এলাকায় বক্সিংয়ে বুসেনাজ সারমেনেলি চমক দেখান। চীনের গু হংকে কুপোকাত করে প্রথমবারের মতো তুরস্কের জন্য সোনার পদক জেতেন। ২০১৯ সালে রাশিয়ার উলান-উডেতে অনুষ্ঠিত এআইবিএ ওয়ার্ল্ড বক্সিংয়ে তিনি চাম্পিয়ন হয়েছিলেন।

বিজয়ের আনন্দে কান্নায় ভেঙে পড়ার পূর্বে আবেগ-আপ্লুত সারমেনেলি মেঝেতে শুয়ে ফ্লোর চাপড়ান।

অলিম্পিকের টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে, তুরস্কের জন্য সোনা! ওয়েল্টারওয়েট চাম্পিয়ন বুসেনাজ সারমেনেলি বক্সিংয়ে তুরস্কের প্রথম স্বর্ণ বিজেতা!

এর আগে এই টোকিওর এই অলিম্পিকেই নারী ফ্লাইওয়েট বক্সিংয়ে তুরস্কের বক্সার ‘বুসে নাজ কাকরোগলু’ বুলগেরিয়ার সোতোইকা ক্রাস্তেভাকে পরাজিত করে রোপা জেতেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD