বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

ইন্দোনেশিয়ায় ‘অন আ্যারাইভাল’ ভিসায় সরাসরি ফ্লাইট চায় বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও জোরদারের লক্ষ্যে ইন্দানেশিয়ায় বাংলাদেশি নাগরিকদের ‘ভিসা অন আ্যারাইভাল’ সুবিধা পুনরায় চালুর দাবি জানিয়েছে ঢাকা।

বুধবার (১৮ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলো পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এলে এই দাবি জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে তারা বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে ঢাকা ও জাকার্তার মধ্যে সরাসরি বিমান যোগাযোগের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে উভয়ে বাণিজ্য ও বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি, কানেক্টিভিটি এবং জনগণের মধ্যে যোগাযোগসহ দ্বিপাক্ষিক সহযোগিতার সার্বিক বিষয়ে আলোচনা করেন।

ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের প্রশংসা করেন।

পররাষ্ট্র উপদেষ্টা ইন্দোনেশিয়ার বিদ্যুৎ, জ্বালানি ও জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশের সাথে সম্ভাব্য সম্পৃক্ততার জন্য ধন্যবাদ জানান।

উভয়েই বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে বিশেষ করে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) এর মতো স্থগিত থাকা চুক্তিগুলো শেষ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

উভয়েই পারস্পরিক সুবিধার ক্ষেত্রে গভীর সহযোগিতার পথ প্রশস্ত করে দুই দেশের মধ্যে একটি শক্তিশালী অংশীদারিত্ব পুনর্নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD