মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের আপত্তিতে সুদানের কাছে পাকিস্তানের সমরাস্ত্র বিক্রি স্থগিত মার্কিন নৌ-অবরোধ সরাতে পাকিস্তানের দৌড়ঝাঁপ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের যে সিনেমা দিয়ে সালমানকেও পারিশ্রমিকে ছাড়িয়ে যান মাধুরী সিলেট থেকে ঢাকা এলেও জায়গা হয়নি মোসাদ্দেকের, খেলবেন বিসিএল উল্টো ‘রথে’ বাফুফে সভা পাকিস্তানে পৌঁছালো অন্তত ৬টি মার্কিন সামরিক উড়োজাহাজ বলপ্রয়োগের কাছে নতি স্বীকার করবে না ইরান, হুঁশিয়ারি পেজেশকিয়ানের ট্রাম্প বললেন ভ্যান্স পাকিস্তানের পথে, সূত্র বলছে তিনি যুক্তরাষ্ট্রেই ১১ দলীয় ঐক্যের সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের তালিকা প্রকাশ জামায়াতে ইসলামী তার প্রতিশ্রুতি রেখেছে : হামিদুর রহমান আযাদ

ইরানকে সমর্থন জানাল চীন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬

শনিবার থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটিতে ডজনখানেক লক্ষ্যবস্তুতে হামলা শুরু করার পর ইরানে শত শত মানুষ নিহত হয়েছে।

এর জবাবে তেহরান ইসরায়েল, উপসাগরীয় দেশগুলো এবং সাইপ্রাসে একটি ব্রিটিশ ঘাঁটির দিকে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির খবরে বলা হয়, ওয়াং আব্বাস আরাগচিকে জানান, বেইজিং ‘চীন ও ইরানের ঐতিহ্যগত বন্ধুত্বকে গুরুত্ব দেয়, ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদা রক্ষায় সমর্থন করে এবং ইরানের বৈধ অধিকার ও স্বার্থ সুরক্ষায় সমর্থন জানায়।


সিসিটিভির উদ্ধৃতি অনুযায়ী ওয়াং বলেন, চীন ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে, উত্তেজনা আরো বৃদ্ধি এড়াতে এবং সংঘাতকে সমগ্র মধ্যপ্রাচ্য অঞ্চলে ছড়িয়ে পড়া থেকে প্রতিরোধ করতে আহ্বান জানিয়েছে।’

ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সোমবারই পৃথক এক ফোনালাপে ওয়াং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ‘ইচ্ছাকৃতভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ উসকে দিয়ে জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিমালা লঙ্ঘনের’ অভিযোগ তোলেন।

সিসিটিভির খবরে বলা হয়, ওয়াং ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদিকে বলেন, ‘চীন ন্যায়বিচার সমুন্নত রাখা, শান্তির জন্য প্রচেষ্টা চালানো এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্ল্যাটফর্মের মাধ্যমে যুদ্ধ বন্ধে গঠনমূলক ভূমিকা রাখতে ইচ্ছুক।’

এ ছাড়া ফ্রান্সের জ্যাঁ-নোয়েল বারোর সঙ্গে আরেকটি ফোনালাপে ওয়াং সতর্ক করেন, বিশ্ব ‘জঙ্গলের আইনে প্রত্যাবর্তনের’ ঝুঁকিতে রয়েছে।

সিসিটিভির উদ্ধৃতি অনুযায়ী ওয়াং বলেন, ‘প্রধান শক্তিগুলো তাদের সামরিক শ্রেষ্ঠত্বের ভিত্তিতে অন্য দেশগুলোর ওপর ইচ্ছামতো হামলা চালাতে পারে না।’

তিনি বলেন, ‘ইরানের পারমাণবিক ইস্যুটি শেষ পর্যন্ত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে ফিরে আসতে হবে।’

এ পর্যন্ত সংঘাতে চারজন মার্কিন সামরিক সদস্য নিহত হয়েছেন, আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন যে ইরানের সঙ্গে যুদ্ধ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD