শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ইরানের ম্যাচ মেক্সিকোতে সরানোর আবেদনে যা জানাল ফিফা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান যুদ্ধাবস্থা এবং উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের ম্যাচগুলোর ভেন্যু পরিবর্তনের দাবি উঠলেও ফিফা তাদের নির্ধারিত সূচিতেই অটল থাকার ইঙ্গিত দিয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, তারা পূর্বঘোষিত সূচি অনুযায়ীই সব দেশের অংশগ্রহণ প্রত্যাশা করছে।

ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্রে তাদের খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত নয়। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর ইরান সরাসরি যুক্তরাষ্ট্রে গিয়ে খেলতে অস্বীকৃতি জানায়।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, ইরান বিশ্বকাপে ‘স্বাগত’, কিন্তু তাদের নিজেদের জীবনের নিরাপত্তার খাতিরে সেখানে আসা ‘যুক্তিযুক্ত নয়’। এই মন্তব্যকে হুমকি হিসেবে দেখছে ইরান।

ইরান পাল্টা দাবি করে বলছে, যে দেশ অংশগ্রহণকারী দলগুলোর নিরাপত্তা দিতে পারে না, তাদের বিশ্বকাপ আয়োজক হওয়ার যোগ্যতা নেই।

ফিফার একজন মুখপাত্র জানিয়েছেন, তারা ইরানসহ অংশগ্রহণকারী সব দেশের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। তবে ২০২৫ সালের ৬ ডিসেম্বর ঘোষিত সূচি পরিবর্তনের কোনো পরিকল্পনা তাদের নেই। অর্থাৎ, মেক্সিকোতে ম্যাচ সরানোর সম্ভাবনা আপাতত নাকচ করে দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

সূচি অনুযায়ী ইরানের ম্যাচগুলো (লস অ্যাঞ্জেলেস ও সিয়াটল):

১৬ জুন: বনাম নিউজিল্যান্ড (লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র)

২১ জুন: বনাম বেলজিয়াম (লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র)

২৭ জুন: বনাম মিশর (সিয়াটল, যুক্তরাষ্ট্র)

বাংলাপেইজ/এএসএম

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD