বুধবার, ০৬ মে ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মার্কিন প্রহরায় হরমুজ প্রণালি পেরোল ডেনমার্কের জাহাজ ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হয়নি : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অনাস্থা ভোটে হেরে রোমানিয়ায় সরকারের পতন বিজেপি নয়, তৃণমূলের লড়াই ছিল নির্বাচন কমিশনের বিরুদ্ধে: মমতা হরমুজে যাত্রীবাহী নৌকায় মার্কিন হামলা, নিহত ৫ যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করছে: বাঘের গালিবাফ চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা জারির প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র পশ্চিমবঙ্গে যে সরকারই আসুক আমাদের ফরেন পলিসি একই থাকবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কেরালার রাজনীতিতে ইতিহাস গড়লেন ফাতিমা থাহিলিয়া হোয়াইট হাউজের কাছে ‘সশস্ত্র’ ব্যক্তির হামলায় পথচারী আহত

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হয়নি : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হয়নি : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতি এখনও শেষ হয়ে যায়নি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। মঙ্গলবার পেন্টাগনে এ সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেছেন তিনি।

এ সময় তেহরানকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করে দিয়েছেন তিনি।

সোমবারের সংঘাতের পর যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে কি না, সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‌‌‘‘না, যুদ্ধবিরতি শেষ হয়ে যায়নি।’’ ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপের চেয়ে ‘প্রজেক্ট ফ্রিডম’ সম্পূর্ণ আলাদা একটি বিষয় বলেও জানিয়ে দেন।

হেগসেথ বলেন, ‘‘আমরা বলেছিলাম, নিজেদের রক্ষা করব এবং আগ্রাসীভাবেই রক্ষা করব। আমরা ঠিক সেটিই করেছি। ইরান তা জানে। শেষ পর্যন্ত কোনও সংঘাতের মাত্রা বেড়ে যুদ্ধবিরতি লঙ্ঘনের পর্যায়ে পৌঁছাবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট।’’

মার্কিন এই প্রতিরক্ষামন্ত্রী বলেন, পরিস্থিতি যেন সেই সীমা অতিক্রম না করে, সে বিষয়ে আমরা ইরানকে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাব। এখন পর্যন্ত যুদ্ধবিরতি বহাল আছে। তবে আমরা অত্যন্ত নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD