রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দর্শক সারিতে বসে প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন প্রধানমন্ত্রী ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের ২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের শঙ্কা জ্বালানি সংকটে ভুক্তভোগীদের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ হাম ও উপসর্গে আরও চার শিশুর মৃত্যু বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান দাবি মেনে না নিলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের আন্দোলন অক্টোবরেও ডেঙ্গুর সংক্রমণ বাড়ার ঝুঁকি কাদামাটিতে চাপা পড়েছে নেপালের সেই টানেল, আর কেউ জীবিত নেই ভিসা নিয়ে বাংলাদেশিদের মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

ইরানের সাথে যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ রণতরীতে আগুন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

ইরানে যৌথ হামলা অব্যাহত রেখেছে ইসরাইল-যুক্তরাষ্ট্র। এই যুদ্ধের মধ্যেই বিশ্বের ও যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে দুজন নাবিক হতাহতের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সর্ববৃহৎ রণতরীর এই অগ্নিকাণ্ডের সঙ্গে যুদ্ধের কোনো সম্পর্ক নেই।

সেন্ট্রাল কমান্ডের দেওয়া তথ্য অনুযায়ী, জেরাল্ড ফোর্ডের কাপড় ইস্ত্রি করার অংশে আগুনের সূত্রপাত হয়। তবে এ আগুনে জাহাজের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং এটির চলাচলের সক্ষমতাও অক্ষুন্ন আছে। আর যে দুজন নাবিক আহত হয়েছেন তাদের অবস্থাও স্থিতিশীল।

সেন্ট্রাল কমান্ড আরও জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও বিমানবাহী রণতরীটি সম্পূর্ণ অপারেশনাল আছে।।

জানা গেছে, ইরানের বিরুদ্ধে হামলা চালাতে ক্যারিবিয়ান অঞ্চল থেকে জেরাল্ড ফোর্ডকে মধ্যপ্রাচ্যে নিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি, আল জাজিরা, ইউএস নেভাল ইনস্টিটিউট এসব তথ্য জানিয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD